চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ৬ই সেপ্টেম্বর ২০২০ রাত ১০:২২
৭৩৭
চরফ্যাসন প্রতিনিধি : চরফ্যাসনে প্রকাশিত সংবাদের জের ধরে দৈনিক সময়ের চিত্র’র সম্পাদক ও জনকন্ঠের চরফ্যাসন উপজেলার নিজস্ব সংবাদদাতা এ আর এম মামুনের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার সাংবাদিক মামুন বাদী হয়ে গোলাম হোসেন সেন্টু, জাকির হোসেন ও মাহাবুবসহ অজ্ঞাত ৪/৫ জনকে অভিযুক্ত করে চরফ্যাসন থানায় মামলার জন্য এজহার দাখিল করেছেন। চরফ্যাসন থানা পুলিশ এর সত্যতা নিশ্চিত করেছেন। তবে থানা পুলিশ এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার করতে পারেনি।
জানা যায়, সাম্প্রতিক সময়ে উপজেলার বাবুরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেনের বিরুদ্ধে নারী কেলেংকারী এবং দক্ষিণ মঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হোসেন সেন্টুর বিরুদ্ধে ভুয়া ভাউচার দিয়ে সরকারী টাকা আত্মসাত সংক্রান্ত প্রকাশিত সংবাদের জের ধরে গত ৪ সেপ্টেম্বর শুক্রবার রাতে চরফ্যাসন সদরের কালীবাড়ি রোডে প্রধান শিক্ষক গোলাম হোসেন সেন্টু ও জাকির হোসেন সহ কয়েকজন সন্ত্রাসী সংঘবদ্ধ হয়ে সাংবাদিক মামুন ও শাহ কামালের পথ গতিরোধ করে তাদের উপর হামলা চালায় এবং শ্বাসরোধ করে সাংবাদিক মামুনকে হত্যা চেষ্টা করে। এ সময় সহকর্মী ও আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সহকর্মীরা তাদেরকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
অভিযুক্ত প্রধান শিক্ষক জাকির হোসেনের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা এবং গোলাম হোসেন সেন্টুর বিরুদ্ধে জাল সনদে চাকরি করার বিষয়ে বিভাগীয় মামলা রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ মোঃমনির হোসেন মিয়া বলেন, সাংবাদিক মামুনের এজাহারের আবেদন পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত