অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

মনপুরায় পলাতক মাদক কারবারি ইকবাল গ্রেপ্তার

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৭ই ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৮

remove_red_eye

১৭১

মোঃ সজীব মোল্লা, মনপুরা: ভোলার মনপুরায় পলাতক  মাদক কারবারি মোঃ ইকবাল(৩৯)কে  গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি রবিবার রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সিরাজগঞ্জ বাজারের পূর্ব পাশে অবস্থিত ইকবালের রাইস মিলের ভেতরে অভিযান পরিচালনা করে মনপুরা নৌবাহিনীর একটি দল ও থানা পুলিশ। অভিযানে মিলের ভেতর থেকে ৬৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি আরটিআর গাড়ি জব্দ করা হয়। তবে অভিযানের খবর পেয়ে ইকবাল কৌশলে পালিয়ে যায়।
এ ঘটনায় মনপুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) ধারার সারণির ১০(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়। 
দীর্ঘদিন পলাতক থাকার পর শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারকৃত ইকবাল দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিরাজগঞ্জ বাজার এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক সেবন ও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে এর আগেও থানায় একাধিক মামলা রয়েছে।

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

আরও...