বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৮ই ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:২৬
২৩৭
বাংলার কণ্ঠ প্রতিবেদক : আজ ভোলায় আসছেন চরমোনইয়ের পীর ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। ভোলা সদর-১ আসনে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা মোঃ ওবায়দুর রহমান এর নির্বাচনী প্রচারণার শেষ জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন চরমোনাইয়ের পীর। শনিবার বেলা ১১ টায় ভোলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ওবায়দুর রহমান এ তথ্য জানিয়েছেন।
ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান জানান, তার নির্বাচনী জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) ভোলায় আগমন করবেন এবং প্রধান অতিথি হিসেবে ভোলাবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এছাড়াও উক্ত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি মুফতি রেজাউল করিম আবরার।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ভোলা জেলা উত্তর এর সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, জেলা সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আকতার হোসাইন ভুঁইয়া, জেলা শিক্ষক ফোরামের সভাপতি মাওলানা আব্দুর রহমান চৌধুরী, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মোঃ নুরুল ইসলাম পাটোয়ারী, জেলা প্রচার সম্পাদক এইচ এম ইব্রাহিম, সদর থানা সেক্রেটারি মাওলানা শরিফুল ইসলাম, ছাত্র আনদোলনের সাবেক জেলা সভাপতি এইচ এম মাহমুদুল হাসানসহ জেলা ও থানা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
সাংবাদিক সম্মেলনে বক্তারা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, নির্বাচনকালীন পরিবেশ শান্তিপূর্ণ রাখা এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। পাশাপাশি তাঁরা আগামী দিনের ভোলাকে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সুখী জেলা হিসেবে গড়ে তোলার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত