অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশ ধ্বংস হয়ে যাবে : মেজর হাফিজ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৩৭

remove_red_eye

২২৮

আকবর জুয়েল, লালমোহন: ভোলা-৩ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, "আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে। তালেবানি রাষ্ট্র কামেয় হবে। বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান। এই স্লোগান আমরা বিশ্বাস করিনা। এটা ইসলামী শিক্ষা না। আমরা শান্তিতে বসবাস করতে চাই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান মিলে মিশে বসবাস করতে চাই। জামায়াতে ইসলামী যত বড় বক্তৃতা দিক এবং বেহেশত যতবারই বিক্রির চেষ্টা করুক আমার অভিজ্ঞতা বলে ১২ ফেব্রুয়ারি তারিখের নির্বাচনে ইনশাআল্লাহ বিএনপি বিপুল ভোটের ব্যবধানে ক্ষমতায় যাবে।"
শনিবার সন্ধ্যার পর ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গলসিকদার বাজারে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মেজর হাফিজ আরো বলেন, "ডক্টর ইউনুস ভালো লোক, দেশে বিদেশে তার সুনাম রয়েছে। সেজন্য আমরা তাকে সরকার প্রধান মেনে নিয়েছি। তিনি গত দেড় বছরে দেশের কোন উন্নয়ন করতে পারেন নি। ছাত্রদের আন্দোলনে দুই তিনটা সরকারের পতন হয়েছে। পতনের পরে ছাত্ররা ক্ষমতার অংশীদার হয়নি। ইউনুস সরকার দুই তিনজন ছাত্রকে উপদেষ্টা বানিয়েছে। তারা ক্ষমতায় গিয়ে লুটপাট শুরু করে দিয়েছে। কয়েক দিন পরপর ছাত্ররা আন্দোলন করছে। ছাত্রদের কাজ হলো পড়ালেখা করা। সেটা না করে তারা রাজনীতি করছে। "
লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধলীগৌরনগর ইউনিয়ন পূর্ব শাখার সভাপতি মো. ইউছুপ মেম্বার পশ্চিম শাখার সভাপতি দেলোয়ার হোসেন নসুসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...