অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

বাংলাদেশে একমাত্র একটি দলই হলো ইসলামী দল সেটি হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ: পীর সাহেব চরমোনাই

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৫৫

remove_red_eye

২৩২

আকবর জুয়েল, লালমোহন: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ভোট হলো আমানত। যদি সঠিকভাবে ভোট দেয়া না হয় তাহলে ভোট প্রদানের কারণে গুনার অংশ আমলনামায় জমা হয়। ভোটের মাধ্যমে দেশের পরিবর্তন আসে। মানুষের শান্তি ও অশান্তি আসে। তাই আমি সকলকে আহবান জানাবো আগামী ১২ তারিখে হাতপাখা প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য। ইসলামী আন্দোলনের পক্ষে যদি একটি ভোট বাড়ে তাহলে ইসলামের পক্ষে একটি ভোট বেশি হয়। 
রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ভোলা-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা মোসলেহ উদ্দিনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 
পীর সাহেব চরমোনাই আরো বলেন, এদেশে পিছনে যত দল ক্ষমতায় এসেছে এবং সামনে যতদল আসবে কেহ ইসলাম অনুযায়ী দেশ চালাবে না। একমাত্র একটিই দল ইসলামী আন্দোলন যার প্রতিক হাতপাখা যদি ক্ষমতায় আসে তাহলে ইসলাম অনুযায়ী দেশ পরিচালিত হবে। বাংলাদেশে একমাত্র একটি দলই হলো ইসলামী দল সেটি হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলাম অর্থ হলো শান্তি। এখানে ভয় পাওয়ার কি আছে। চোরের হাতকাটা হলো ইসলামের বিধান। কিন্তু সকল চোরের নয়। যে চোর অভাবে চুরি করে তার হাত কাটা উচিত নয়। যে চোর স্বাভাবে চুরি করে তাদের হাত কেটে দিতে হবে। 
ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও কলামিষ্ট মাওলানা মুফতি হাবিবুর রহমান মেজবাহ (কুয়াকাটা), ভোলা-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হাফেজ মাওলানা মো. রাশেদুল ইসলাসসহ  দলের উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীগণ ও সমর্থকবৃন্দ।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...