অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

আমার কোনো ক্যাডার বাহিনী নেই আল্লাহর রহমত ও আপনাদের ভালোবাসাই আমার শক্তি : পার্থ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪০

remove_red_eye

২০৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা -১ সদর আসনের বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, আমার কোনো ক্যাডার বাহিনী নেই। আমি অন্যায় করি না এবং অন্যায়কারীর প্রয়োজনও নেই। আল্লাহর রহমত ও আপনাদের ভালোবাসাই আমার শক্তি।

রবিবার ভোলার চিলি কমিউনিটি সেন্টারে ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
এসময় ব্যাবসায়ীদের উদ্দেশ্যে পার্থ বলেন, আগামী নির্বাচনে বিজয়ী হলে ভোলাকে চাঁদাবাজমুক্ত রাখা হবে এবং ব্যবসায়ী সমাজকে নিরাপদ পরিবেশে ব্যবসা পরিচালনার নিশ্চয়তা দেওয়া হবে। তিনি ব্যবসায়ীদের ছোট ছোট কমিটি গঠন করে সরাসরি তার সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানান, যাতে মাঠ পর্যায়ের সমস্যা দ্রুত সমাধান করা যায়।
ব্যারিস্টার পার্থ বলেন, ভোলায় শিল্পায়ন গড়ে তুলতে হলে জমির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন প্রয়োজন। অনেক বড় শিল্প প্রতিষ্ঠান জমির অতিরিক্ত দামের কারণে ভোলা থেকে ফিরে যায়, যা জেলার উন্নয়নের পথে বড় বাধা।
ভোলা-বরিশাল সেতু বাস্তবায়ন ও ভোলার অর্থনীতিকে সচল রাখতে শিল্প প্রতিষ্ঠান স্থাপনের ওপর গুরুত্বারোপ করে পার্থ আরও বলেন, ভোলায় ইপিজেড প্রতিষ্ঠা ও শিল্পনগরী গড়ে তুলতে পারলে লাখো বেকারের কর্মসংস্থান হবে। 

তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জেলার উন্নয়নের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মানসম্মত হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মসংস্থান নিশ্চিত না হলে উন্নয়ন অর্থবহ হবে না। ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, যে কোনো সংকটে যেন ব্যবসায়ী সমাজ সম্মিলিতভাবে পাশে থাকে এবং আগামী ১২ তারিখ গরুর গাড়ি প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার আহ্বান জানান।

 তালহা তালুকদার বাধনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, যুগ্ম আহ্বায়ক এনামুল হক, আবদুর রব আকন, তরিকুল ইসলাম কায়েদ, জিয়া সুপার মার্কেট সমিতির সভাপতি হারুন অর রশীদ, ধান চাউল আড়ৎ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. জামাল উদ্দিন খানসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...