অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ধানের শীষে ভোটেই উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠা হবে: মেজর হাফিজ

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৯ই ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৩৬

remove_red_eye

২১১

এম এ হালিম, তজুমদ্দিন থেকে : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ (তজুমদ্দিন–লালমোহন) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, অন্তর্বর্তী সরকার গঠনের দেড় বছর পার হলেও জনগণের জন্য দৃশ্যমান কোনো উন্নয়ন দেখাতে পারেনি। তিনি বলেন, “এই অন্তর্বর্তী সরকার ছিল একটি দুর্বল সরকার, যারা জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ হিসেবে ভোলার তজুমদ্দিন সরকারি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত তাঁর নির্বাচনী শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জনসভায় আওয়ামী লীগের সমালোচনা করে মেজর হাফিজ বলেন, “আওয়ামী লীগ এ দেশে দীর্ঘদিন ধরে দুর্বৃত্তায়নের রাজনীতি করে আসছে। আমার বিরুদ্ধে নির্বাচন করতে তারা একজন দুর্বৃত্তকে মাঠে নামিয়েছে। বিএনপির এই বর্ষীয়ান নেতা আরও বলেন, দেশে ইসলামী দলের পরিচয়ে একটি গোষ্ঠী ধর্মকে পুঁজি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। তিনি অভিযোগ করে বলেন, “তারা নারীদের বলছে—দাঁড়িপাল্লা ও ফুলকপিতে ভোট দিলে বেহেশতে যাবে। মানুষকে তারা বোকা মনে করে। আমাদের মুসলমানি শিখতে তাদের কাছে যেতে হবে না। ধর্ম নিয়ে ব্যবসা করা জামায়াতে ইসলামীর পুরনো অভ্যাস।”

এ সময় তিনি বিএনপির ঘোষিত নির্বাচনী ইশতেহারের ৩১ দফা তুলে ধরে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে তজুমদ্দিন উপজেলার হাজার হাজার ভূমিহীন পরিবারকে ভূমি বন্দোবস্ত দেওয়া হবে। তিনি উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

তজুমদ্দিন উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির সহ-সভাপতি ড. আমিরুল ইসলাম বাছেদ পাটোয়ারী, ভোলা জেলা যুবদল সহ-সভাপতি হাসান সাফা পিন্টু, চাঁদপুর দক্ষিণ বিএনপির সভাপতি একেএম মহিউদ্দিন জুলফিকার এবং উপজেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা ইয়াছমিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...