অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩


হাতপাখা ক্ষমতায় এলে ইসলাম অনুযায়ী দেশ পরিচালিত হবে : পীর সাহেব চরমোনাই


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৩৭

remove_red_eye

২১৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ইসলামি আন্দোলন বাংলাদেশ এর আমির এবং চরমোনাইর পীর মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে বিএনপি পালায়, বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগ পালায়। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় এলে আমরা পালিয়ে যাবো না। আমরা এসেছি দেশের পরিবর্তনের জন্য, দেশের মুক্তির জন্য, দেশের টাকা যেন বিদেশে পাচার না হয়, সে লক্ষে ই আমাদের রাজনীতি করা। 
লালমোহনে অনুষ্ঠিত জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ভোট হলো আমানত। যদি সঠিকভাবে ভোট দেয়া না হয় তাহলে ভোট প্রদানের কারণে গুনার অংশ আমলনামায় জমা হয়। ভোটের মাধ্যমে দেশের পরিবর্তন আসে। মানুষের শান্তি ও অশান্তি আসে। তাই আমি সকলকে আহবান জানাবো আগামী ১২ তারিখে হাতপাখা প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য। ইসলামী আন্দোলনের পক্ষে যদি একটি ভোট বাড়ে তাহলে ইসলামের পক্ষে একটি ভোট বেশি হয়। 


রবিবার বিকেলে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ভোলা-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা মোসলেহ উদ্দিনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পীর সাহেব চরমোনাই আরো বলেন, এদেশে পিছনে যত দল ক্ষমতায় এসেছে এবং সামনে যতদল আসবে কেহ ইসলাম অনুযায়ী দেশ চালাবে না। একমাত্র একটিই দল ইসলামী আন্দোলন যার প্রতীক হাতপাখা যদি ক্ষমতায় আসে তাহলে ইসলাম অনুযায়ী দেশ পরিচালিত হবে। বাংলাদেশে একমাত্র একটি দলই হলো ইসলামী দল সেটি হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলাম অর্থ হলো শান্তি। এখানে ভয় পাওয়ার কি আছে। চোরের হাতকাটা হলো ইসলামের বিধান। কিন্তু সকল চোরের নয়। যে চোর অভাবে চুরি করে তার হাত কাটা উচিত নয়। যে চোর স্বাভাবে চুরি করে তাদের হাত কেটে দিতে হবে। 
ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও কলামিষ্ট মাওলানা মুফতি হাবিবুর রহমান মেজবাহ (কুয়াকাটা), ভোলা-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হাফেজ মাওলানা মো. রাশেদুল ইসলাসসহ  দলের উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীগণ ও সমর্থকবৃন্দ।

চরফ্যাশনের জনসভায় ইসলামী আন্দোলনের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম  বলেছেন, ‘এই দেশ দূর্নীতির দিক থেকে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল। তখনকার সময় যারা দূর্নীতির সাথে জড়িত ছিল, ওইসব দূর্নীতিবাজদের সাথে ইসলামের সাইনবোর্ড লাগিয়ে একটি জোটভুক্ত দলও দূর্নীতির অংশীদার হয়েছিল। তারা এর দায় কোনক্রমে এড়াতে পারবেন না।’ 
রবিবার দুপুরে চরফ্যাশন সরকারি টি. বি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরফ্যাশন উপজেলা শাখার উদ্যোগে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। 
রেজাউল করিম আরও বলেন, ‘যখন আমরা ইসলামের পক্ষে একটি ভোটের বাক্স তৈরি করেছিলাম। তখন বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছিল। মানুষ অধীর আগ্রহে দিনক্ষণ গুণছিল। কিন্তু তখন ইসলামের নাম ব্যবহার করা একটি দল ভারতের সাথে গোপনে বৈঠক করে দেশ গঠন করতে স্বপ্ন দেখেছে। আমরা আমেরিকা ও ভারতের ইনসাফ দেখতে চাই না, আমরা মদিনার এবং ইসলামের ইনসাফ দেখতে চাই।’ 
তিনি বলেন, ‘ইসলাম মানে শরিয়া, আমরা হজ্ব করি, রোজা রাখি ও নামাজ আদায় করি এটাই শরিয়া। এখন যারা বলে ‘আমরা শরিয়া আইন বাস্তবায়ন করবো না তবে প্রচলিত আইনে দেশ চালাবো’ আসলে এদের বাস্তবতা হলো বাহ্যিকটা দেখতে সুন্দর, কিন্তু ভিতরটা ‘মাকাল ফল’।’ 
উপস্থিত ছিলেন ভোলা-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী প্রফেসর এ এম এম কামাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইসলামি আলোচক হাবিবুর রহমান মেজবাহ, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি হোসাইন ইবনে সরওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ প্রচার সম্পাদক কে এম শরিয়ত উল্লাহ। 

সন্ধ্যার পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মুফতি রেজাউল করিম ভোলা সরকারি স্কুলের মাঠে ভোলা -১ আসনের দলীয় প্রার্থী মওলানা ওবায়দুর রহমান এর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।  এসময় তিনি ইসলাম প্রতিষ্ঠার লক্ষে মাওলানা ওবায়দুর রহমান এর হাতোখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান





গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...