অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১৯শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

ভোলায় আউশ ধানের বাম্পার ফলন

হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ৬ই সেপ্টেম্বর ২০২০ রাত ১০:৩৯

remove_red_eye

১০৪৯

হাসনাইন আহমেদ মুন্না : ভোলা জেলায় চলতি মৌসুমে আউশ ধানের বাম্পার ফলন হয়েছে। ৯৭ হাজার ২২৩ হেক্টর জমিতে আউশ ধান আবাদের টার্গেট থাকলেও আবাদ হয়েছে ৯৮ হাজার ৭৫৫ হেক্টর। যা লক্ষ্যমাত্রার চাইতে ১ হাজার ৫৩২ হেক্টর জমি বেশি। ইতোমধ্যে কৃষকরা জমির শত ভাগ ধান কর্তন করেছেন। যা থেকে ২ লাখ ৭৮ হাজার ৫২৭ মে:টন চাল উৎপান হয়েছে। অন্যদিকে গত বছরের চাইতে এ বছর ১৫ হাজার হেক্টর বেশি জমিতে আউশের চাষ হয়েছে।
বৈশ্বিক মহামারি করোনা’র প্রভাবে যাতে দেশে খাদ্য সংকট সৃষ্টি না হয় সে কারণে এবার আবাদি জমির পরিমান বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া আউশ আবাদে কৃষকদের উৎসাহিত করতে জেলায় ২২ হাজার প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে উন্নত বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
কৃষি কর্মকর্তারা জানান, সরকারিভাবে প্রত্যেক কৃষককে ৫ কেজি উচ্চফলনশীল জাতের বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। নির্ধারিত জমি থেকে ২ লাখ ৩৪ হাজার ৫১১ মে:টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা থাকলেও তার থেকে ৪৪ হাজার মে:টন বেশি চাল হয়েছে। এর মধ্যে উফশী রয়েছে ২ লাখ ৪৭ হাজার ৮৯০ ও স্থানীয় ৩০ হাজার ৬৩৭ মে:টন।
উপ-সহকারী উদ্বিদ সংরক্ষণ অফিসার মো: হুমায়ুন কবির জানান, জেলার মোট আউশ আবাদের মধ্যে উফশীর আবাদ সবচে বেশি হয়েছে। কারণ ১ হেক্টর জমিতে স্থানীয় জাতের আউশ আবাদ করলে ৩ থেকে সাড়ে ৩ মে:টন ধান উৎপাদন হয়। অপরদিকে সমপরিমাণ জমিতে উফশীর আবাদ করলে ৫ থেকে সাড়ে ৫ মে:টন ধান হয়। কাজেই বর্তমানে জেলায় উফশী (উচ্চ ফলনশীল) জাতের আউশ বেশি হচ্ছে।
তিনি জানান, এবছর ক্ষেতে পোকা-মাকর দমনে রাসয়নিক কীটনাশক ব্যবহারের বিপরীতে পার্চিং ও আলোক ফাদ ব্যবহার অনেক বেড়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হরলাল মধু বলেন, চলতি মৌসুমে জেলায় আউশের বাম্পার ফলন হয়েছে। বৃহত্তর বরিশাল অঞ্চলের মধ্যে এখানে আউশের আবাদ, উৎপদান ও শষ্যের নিবিরতা বেশি রয়েছে। গত বছর এই জেলায় ৮৩ হাজার হেক্টর জমিতে আউশের আবাদ হলেও এবার তা বৃদ্ধি করা হয়েছে।
তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে যাতে দেশে খাদ্য সংকট দেখা না দেয় সে ব্যাপারটা আমাদের মাথায় রয়েছে। একইসাথে এবার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ৫০০ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। গত আগষ্ট মাস থেকে এখানে ফসল কর্তন শুরু হয়।
উপজেলা সদরের দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোরালীয়া গ্রামের কৃষক হারুন মালতাই, আকবর আলী, রফিক আলী ও জাবেদ মিয়া বলেন, তারা ৫ একর জমিতে আউশের আবাদ করছেন। ্্্্ইতোমধ্যে ধান কাটা শেষ হয়েছে। বর্তমানে ঝাড়াই-মারাই’র কাজ চলছে। ভালো ফলনে খুশি তারা।
তারা বলেন, জমিতে পোকা-মাকর দমনে পার্চিং ব্যবস্থা করেছেন। কৃষি বিভাগ থেকে সব ধরনের পরামর্শ সেবা পেয়েছেন। আশা করছেন ভালো দাম পেয়ে তারা লাভবান হবেন।
উপ-পরিচালক হরলাল মধু আরো বলেন, এবছর ব্রী-ধান-৪৮ এর ফলন সবচে ভালো হয়েছে। আউশের শতভাগ জমি পাচিং পদ্ধতির আওতায় আনা হয়েছে। আমাদের মাঠ পর্যায়ের কর্মীরা কৃষকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেছে। ফলে বৈরি আবহাওয়ার মধ্যেও কৃষকদের নিরলশ পরিশ্রমে ব্যাপক ফলন হয়েছে।

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...