অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

যারা নিজ দলের মানুষ হত্যা করে তারা আবার মানুষের কাছে ভোট চাইতে আসে': জামায়াত জোট প্রার্থী নাঈম

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৯ই ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৫০

remove_red_eye

২৩৩

এম এ হালিম, তজুমদ্দিন থেকে : বাংলাদেশ জামায়াত ইসলামী ১১দলীয় ঐক্য সমর্থিত ও বাংলাদেশ ডেবেলপমেন্ট পার্টি ফুলকপি প্রতীকের ভোলা-৩ এর প্রার্থী মুহা.নিজামুল হক নাঈম বলেছেন,একটি দল গত ১৭ মাসে নিজ দলের আড়াইশো মানুষকে হত্যা করেছে।

যারা নিজ দলের মানুষ হত্যা করে তারা আবার মানুষের কাছে ভোট চাইতে আসে! ইনশাল্লাহ জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে আমরা এই দেশ থেকে ৫৪ বছরের সন্ত্রাস,চাঁদাবাজ মুক্ত করে সু-শাসন ও ইনসাফ কায়েম করবো। আমাদের এই তজুমদ্দিনের বিচ্ছিন্ন চরের সন্ত্রাসের ইতিহাস মুছে দিয়ে উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে নিরক্ষর, ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত করবো।

সোমবার (৯ফেব্রুয়ারী) বিকেল ৪টায় তজুমদ্দিন উপজেলা জামায়েত ইসলামী আয়োজিত তজুমদ্দিনের চাঁদপুর ইসলামিয়া কামিল মাদ্রাসা মাঠে শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন,মুহা.নিজামুল হক নাঈম।

জামায়াত সমর্থিত তরুণ এ প্রার্থী আরো বলেন,স্বাধীনতার পর আজ পর্যন্ত ৫৪ বছরের এই দেশ নিয়ে আমাদের প্রত্যাশা ছিলো অনেক। স্বাধীনতার পর যিনি নেতৃত্বে এসেছিলেন তিনি বলেছিলেন,সকলে পায় সোনার খনি আর আমি পাই চোরের খনি। ৫৪ বছরের ইতিহাসে যারা রাস্ট্র ক্ষমতায় এসেছিলো তারা চোরের খনি নিয়ে এসেছিলো।৫৪ বছর ধরে আমরা দেখেছি নির্যাতন, জুলুম আর চাঁদাবাজী। তারা এদেশের টাকা নিয়ে সুইস ব্যাংকে রাখে,তারা বেগম পাড়া বানায়। এই হচ্ছে আমাদের ৫৪ বছরের ইতিহাস। তিনি এসময় এ অঞ্চলকে চাঁদাবাজ, বৈষম্যহীণ ও নিরাপদ জনপদ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে জনগণকে ফুলকপি প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ করেন।

তজুমদ্দিন উপজেলা জামায়াত আমীর মাও:আব্দুর রব এর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জামায়াতের জেলা আমির মো:জাকির হোসেন,জেলা সেক্রেটারি মাও:কাজী হারুন অর রশীদ,সহকারি সেক্রেটারি মাও:মো:আক্তার উল্যাহ,লালমোহন উপজেলা জামায়েত আমির মাও:আ:হক প্রমূখ।

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

আরও...