অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩


ভোলায় ইউপি মেম্বার থেকে সংসদ সদস্য হওয়ার মাঠে সংগ্রামী তাছলিমা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:১৯

remove_red_eye

১৮০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় স্বাধীনতার ৫৪ বছরের ইতিহাসে এই প্রথম একজন নারী , ইউপি মেম্বার পদ ইস্তফা দিয়ে সংসদ সদস্য প্রার্থী হয়েছেন। ভোলা-২ আসনে নির্বাচনের মাঠে রয়েছেন সক্রিয়। বঞ্চিতদের অধীকার আদায়ে তার প্রার্থী হওয়া, এই দাবিতেই চাইছেন ভোট।

বৃহস্পতিবার নির্বাচনে জয়ের ক্ষেত্রে আশাবাদী এই সংগ্রামী নারী। নাম তাছলিমা বেগম। দৌলতখান উপজেলার উত্তন জয়নগর ইউনিয়ন পরিষদের নারী মেম্বার ছিলেন তিনি। এক দিন পর অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। ভোটে এই প্রার্থী কতটা সফল হবেন, এই আলোচনার হিসেবে , তাকে সাহসী নারী বলেছেন অনেকেই। এ আসনে আলোচিত সংসদ সদস্য প্রার্থী রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাবেক এমপি হাফিজ ইব্রাহিম। জামায়াতে ইসলামীর প্রার্থী রয়েছেন জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা ফজলুল করিম। এই দুই প্রভাবশালীর মোকাবেলা করে জেলার ৪টি সংসদীয় আসনের নির্বাচনে ২৯ জন প্রার্থী মধ্যে একমাত্র নারী প্রার্থী তাছলিমা বেগম। ভোলা-২ বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলায় ফুটবল প্রতীকে ভোট চেয়ে তার ছুটে চলাও আলোচনায় উঠে আসে। । ওই নারী প্রার্থীর নাম তাছলিমা বেগম। ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি নির্বাচিত মেম্বার ছিলেন। এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে তিনি প্রতিদ্ব›িদ্বতার মাঠে রয়েছেন। ওই আসনে ৮ জন প্রার্থীর মধ্যে তিন জনের প্রচারনা ছিল। এর মধ্যে তিনিও ছিলেন। মনোনয়নপত্র বাছাইতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঙ্খিত ভোটারের সমর্থন নেয়ান ক্ষেত্রে যথাযথ ছিলনা । এমন অভিযোগ তার মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে আপিলে তার বৈধতা পান। তাছালিমা বেগম জানান, তিনি সব সময় প্রতিবাদি ছিলেন। ইউনিয়ন পরিষদেও খোদ চেয়ারম্যানের সঙ্গে তার বিরোধ ছিল। স্থানীয় অনেক প্রভাবশালীর সঙ্গে এ নিয়ে বিরোধ থেকেই জীবন যুদ্ধে তাকে টিকে থাকতে হয়েছে। তার পরও সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে তিনি এবার প্রার্থী হয়েছেন। তার আসনে ৩ লাখ ৯০ হাজার ২৩৫ জন ভোটারের মধ্যে নারী ভোটার রয়েছে ১ লাখ ৮৭ হাজার ২৯৫ জন। একজন নারী হিসেবে তিনি নারীদের ভোট পাওয়ার অধিকার তার রয়েছে। নারীদেও অধীকার নিশ্চিত করাই তার অঙ্গীকার বলেও সাংবাদিকদের জানান। তবে সমাজে অবহেলিত বঞ্জিত মানুষের অধকিার নিশ্চিত করতেই তিনি প্রার্থী হয়েছেন। এমনটাও জানান। হলফ নামা বিশ্লেষনে দেখা যায়, তার নির্বাচনী ব্যয় ৫ লাখ টাকা দেখানো হয়েছে। কারো কাছ থেকে ধার বা কেউ তাকে কোন টাকা দান করেন নি। পেশায় দর্জি ব্যবসা উল্লেখ করেছেন। তিনি আইনজীবীদের মহড়ার হিসেবেও কাজ করতেন। স্বামী আলাউদ্দিনের মৃত্যুর পর এই নারী বাস্তবতার মুখোমুখি কঠোর জীবন অতিবাহিত করেন। এদিকে হলফ নামায় তার বার্ষিক আয় দেখিয়েছেন ৪ লাখ ৫ হাজার।

বার্ষিক ব্যয় উল্লেখ করেন ১ লাখ ৭০ হাজার টাকা। তার বাড়ি দৌলতখান উপজেলার মধ্য জয়নগর গ্রামে। তিনি জানান, ইউনিয়ন পরিষদের মেম্বার হিসেবে কাজ করতে গিয়ে অনেক অসঙ্গতি দেখেছেন। প্রতিবাদ করেছেন। মানববন্ধন করেছেন। শেষ পর্যন্ত মেম্বর পদ থেকে পদত্যাগ করে সংসদ সদস্য পদে প্রার্থী হয়েছেন। ১২ ফের্রুয়ারির নির্বাচনে এলাকার মানুষ তাকে ভোট দিবেন বলেও জানান। এলাকার মাকসুদুর রহমান জানান, তাসলিমা এক প্রতিবাদী নারী । তার সমর্থনও রয়েছে। তাসলিমার বাড়ির পাশের মাসুদ রানা জানান, তাসলিমা মেম্বার থাকা অবস্থায় অধীকার আদায়ে সোচ্চার ছিলেন। এখন তার প্রচারনায় অনেকেই ব্যয় বহন করে থাকেন।





গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...