বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১২ই ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২
১৯৭
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও বিতর্কহীন হলে তার দল ফলাফল অবশ্যই মেনে নেবে।
আজ বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘নির্বাচন যদি সুষ্ঠু, নিরপেক্ষ ও বিতর্কহীন হয়, তাহলে কেন মেনে নেবো না? আমরা সব দলই মেনে নেবো। তবে একটি শর্ত আছে- নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হতে হবে। জনগণ ভোট দিলে আজ থেকেই দেশে গণতান্ত্রিক সূচনা হতে পারে।’
তিনি বলেন, ‘আমি ঢাকা শহরের কিছু জায়গায় (কেন্দ্র) ঘুরে এসেছি। গত রাতেও তারা চেষ্টা করেছে, আজও নিশ্চয়ই সেই চেষ্টা অব্যাহত রাখবে- যাতে জনগণ শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোট প্রদান করতে পারে। কারণ, গত এক যুগের বেশি সময় ধরে মানুষ এ অধিকার থেকে বঞ্চিত ছিল। মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা আছে।’
তিনি সবাইকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা সকলে মিলে চেষ্টা করি, যাতে শান্তিপূর্ণ ও সুন্দরভাবে মানুষ তাদের অধিকার প্রয়োগ করতে পারে। আমরা সকলে মিলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার উদ্যোগ গ্রহণ করতে পারি।’
জয়ের ব্যাপারে বিএনপি কতটা আশাবাদী- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা কনফিডেন্ট। আলহামদুলিল্লাহ, আশাবাদী বিজয়ের ব্যাপারে।’
কত আসন পাওয়ার প্রত্যাশা- জানতে চাইলে তারেক রহমান বলেন, ‘আমরা এতটুকু প্রত্যাশা করছি- যত আসন পেলে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারবো।’
বিএনপি জয়ী হলে জাতীয় সরকার গঠনের সম্ভাবনা আছে কিনা- এ প্রশ্নে তিনি বলেন, ‘যাদেরকে সঙ্গে নিয়ে আন্দোলন-সংগ্রাম করেছি, কমবেশি সবাইকে নিয়ে দেশ পরিচালনা করতে চাই।’
সারাদেশে ভোটের পরিবেশ কেমন? প্রশ্নে তিনি বলেন, ‘আমি এতক্ষণ বিভিন্ন কেন্দ্র ঘুরেছি। এখনো সারাদেশের খবর পাইনি। এই মাত্র অফিসে এলাম। পাঁচ ঘণ্টা কেন্দ্র পরিদর্শনে ছিলাম, তাই খবর নিতে পারিনি। তবে ঢাকা শহরে যে পরিবেশ দেখেছি, তাতে মনে হয়েছে মানুষ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে।’
তিনি বলেন, ‘মোবাইলে বিভিন্ন গণমাধ্যমের খবর দেখছিলাম। দেখলাম, এখন বিভিন্ন জায়গায় অপ্রত্যাশিত ঘটনা ঘটছে। কোন একটি রাজনৈতিক দল কিছু অপ্রত্যাশিত ঘটনা বারবার ঘটিয়ে যাচ্ছে। কাজেই আমরা চায় না, এমন ঘটনা ঘটুক।’
তারেক রহমান বলেন, ‘দেশের মালিক জনগণ। তারা যদি বেরিয়ে আসে এবং অধিকার প্রয়োগ করে, ভোটের সংখ্যা যতবেশি বাড়বে, সব দলের ষড়যন্ত্র তত প্রতিহত করা যাবে।’
তিনি অভিযোগ করেন, যারা অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে, তাদের প্রতি মানুষের বিরূপ ধারণা বাড়বে। এগুলো ভালো নয়। তারা বিভিন্নভাবে অনৈতিক কাজ করার চেষ্টা করছে।
ভোটের ফল গণনায় দেরির আশঙ্কা আছে দেখছেন কিনা জানতে চাইলে বলেন, ‘ফল গণনায় দেরির কোনো কারণ দেখি না। সমগ্র দেশের মানুষ যেখানে ভোট দিয়েছে, সেখানে তারা তো ফল দ্রুতই চাইবে। নির্বাচন কমিশন চেষ্টা করবে যত দ্রুত সম্ভব ফল মানুষের কাছে পৌঁছে দিতে।”
তিনি বলেন, ‘১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালেও আমরা নিরপেক্ষ নির্বাচন দেখেছি। ফল ঘোষণায় একটি স্বাভাবিক সময় তো লাগেই। আমরা প্রত্যাশা করবো এবারও যত দ্রুত সম্ভব মানুষ ফল জানতে পারবে।’
বিএনপি চেয়ারম্যান বলেন, ‘আমরা অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখছি। মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের বিষয় মেনে নেওয়া যাবে না। কেউ মেনে নেবে না।’
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক