অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই অক্টোবর ২০১৯ রাত ১১:২০

remove_red_eye

১২৩৫

 

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় খেলতে গিয়ে পানিতে ডুবে মোঃ আজমাইল (০৭) ও মোঃ রাজীব (০৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত আজমাইল ঢাকা মিরপুর ১১ নম্বরের বাসিন্দা মোঃ বেলালের ছেলে ও রাজীব ভোলা সদর উপজেলার ভেদুলিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের রফিক মিয়ার ছেলে। বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে ভেদুলিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আব্দুল খালেক ব্যপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বাবা মায়ের সাথে শিশু আজমাইল ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের টেকেরহাট গ্রামে এক আতœীয়র বাড়িতে বেড়াতে আসনে। ওই বাড়ির রফিক মিয়ার ছেলে রাজিবের সাথে শিশু আজমাইল বুধবার বিকেলের দিকে বাড়ির পুকুরে পাশে খেলা করছিল। ওই সময় সকলের অজান্তে হঠাৎ তারা পুকুরে পরে যায়। পরে তাদের পরিবারের লোকজন ও স্থানীয়রা তাদের অনেক খোঁজা খুঁজি করতে থাকে। সন্ধ্যার দিকে ওই পুকুরে তাদের ভাসতে দেখে তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ভোলা সিভিল সার্জন ডা: রথীন্দ্রনাথ মজুমদার জানান, ওই শিশু ২ জনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইন চার্জ মোঃ আরমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, নিহত শিশু আজমাই কে তার পরিবারের সদস্যরা ঢাকায় নিয়ে গেছেন।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...