অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় ককটেল বিস্ফোরণ করে ব্যালট ছিনতাই, দেড়ঘন্টা ভোটগ্রহণ বন্ধ, আটক-১

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১৬

remove_red_eye

১৬৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : উৎসব মুখর পরিবেশে শান্তি পূর্ণ ভাবে দ্বীপ জেলা ভোলায় জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল থেকে ভোলার ৪ টি আসনের ৫২৫ টি কেন্দ্রে এখন পর্যন্ত  শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহন করা হয়। তবে ভোলা সদরের একটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণ করে হামলা চালিয়ে কিছু ব্যালট পেপার ছিনতাই করা হয়। এঘটনায় একজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ভোলা শহরের কয়েকটি কেন্দ্রে  দেখা যায় ,লাইনে সারিবদ্ধ ভাবে দাড়িয়ে ভোটারদের দেখা গেছে তার কাঙ্ক্ষিত ভোট দেয়ার জন্য অপেক্ষা করতে।
ভোটারা জানায়,১৭ বছর পর তারা তাদের ভোট প্রয়োগ করতে পেরেছে।ভোটের পরিবেশ খুবই ভালো।তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুবই আনন্দিত।কেউ কেউ প্রার্থীদের প্রতি তাদের প্রত্যাশার কথাও জানান।
জেলা রিটার্নিং কর্মকর্তার দেয়া তথ্য মতে– জেলায় ৪টি আসনে মোট ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। ৫২৫টি কেন্দ্রে চলছে ভোট গ্রহন। এর ১৩১টি কেন্দ্রকে ঝুকিপূর্ন কেন্দ্র হিসেবে ধরা হয়েছে। যার মধ্যে ৪৩টি কেন্দ্র দূর্গম চরাঞ্চলে। মোট ভোটার সংখ্যা ১৬ লক্ষ ৯২ হাজার ৬৮৮।
এদিকে ভোলা-১ ( সদর ) আসনের সদর উপজেলার আলীনগর স্কুল এন্ড কলেজ কেন্দ্রের মাঠে ককটেল বিস্ফোরণ করে ব্যালট পেপার ছিনতাই করেছে দুবৃত্তরা। এতে প্রায় দেড়ঘন্টা  ওই কেন্দ্রের ভোট গ্রহন বন্ধ ছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইন শৃঙ্খলারক্ষাবাহীনি এসে পরিস্থিতি শান্ত করার পর বিকাল দুইটার পর পুনরায় ভোট গ্রহণ শুরু হয়।
 বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. ওমর ফারুক সাংবাদিকদের জানান, দুপুর সোয়া ১২টার দিকে একদল  লোক বোমা ফাটিয়ে কেন্দ্রের মধ্যে প্রবেশ করে কেন্দ্রের দায়িত্বরত অনেককে হেনস্তা করেছে। ৫৬টি ব্যালট পেপার ছিনিয়ে নেয় এবং ৭৬টি উল্টাপাল্টা সিল মেরে রেখে যায়।

এসময ভোট গ্রহণ সাময়িক বন্ধ রাখা হয়।এদিকে খবর পেয়ে কেন্দ্রে ছুটে যান ভোলা-১ আসনের বিএনপি জোটের সংসদ সদস্য প্রার্থী বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
এদিকে খবর পেয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামানের নেতৃত্ব আইন শৃঙ্খলাবাহিনীর অতিরিক্ত সদস্য এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে জামায়াতে ইসলামীর  এক কর্মীকে আটক করা হয়। পরে দুপুর ২ টার দিকে আবার ভোট গ্রহণ শুরু হয়।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...