অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

কারো প্রতি অন্যায় আচরণ ও কেউ যদি আইন নিজের হাতে তুলে নেয়, তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে : নির্বাচনে জয়ী হয়ে মেজর (অবঃ) হাফিজ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪৫

remove_red_eye

২৪৫

আকবর জুয়েল,লালমোহন: ভোলা-৩ আসনে সপ্তম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সংসদীয় আসনের লালমোহন ও তজুমদ্দিন দুই উপজেলার বাসিন্দাদেরকে অনুরোধ করে বলেন, কেউ যেন আওয়ামী লীগ বা জামায়াতে ইসলামী বা অন্য কোনো দলীয় কোনো সমর্থকের সাথে যেন রুঢ় ব্যবহার না করে। কারো প্রতি যেন কোনো অন্যায় আচরণ না করা হয়। কেউ যদি আইন নিজের হাতে তুলে নেয়, তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করে দেন তিনি।

তিনি আরো বলেন,  আপনারা আমার উপর আস্থা রেখে বিপুল ভোটে আমাকে বিজয়ী করেছেন। এবারে প্রথমবারের মতো অনেক নতুন ভোটার হয়েছে। তারা আমাকে কখনো দেখেনি। তাদের সাথে আমারো কখনো দেখা হয়নি। তারপরও আমাকে ভোট দিয়েছে। সেজন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ সকলের কাছে। আমি লালমোহন ও তজুমদ্দিন থেকে দুর্নীতির সকল শিকড় উপড়ে ফেলার চেষ্টা করবো। মাদকমুক্ত করার চেষ্টা করব। কোনো মানুষের উপর আমি অত্যাচার করতে দেব না। আমি এমপি হিসেবে শপথ নেওয়ার পর আপনাদের সাথে সরাসরি আমার যোগাযোগ থাকবে। কারো কোনো অভিযোগ থাকলে আমাকে বা আমার প্রতিনিধিকে সরাসরি জানাবেন।
মেজর অব: হাফিজ উদ্দিন  আহমদ বীর বিক্রম এযাবৎ দশটি নির্বাচন করে সপ্তম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন। নির্বাচনে জয়ী হয়ে তিনি বলেন, এই নির্বাচনে বয়সের কারণে অতীতের নির্বাচনের মতো পরিশ্রম করতে পারিনি। কারো বাড়িতে যেতে পারিনি। কোনো হাট বাজারে জনসংযোগ করতে পারিনি। শুধুমাত্র ইউনিয়নে জনসভায় বক্তব্য রেখে বলেছি, আপনারা এলাকার অন্য কারো দিকে না তাকিয়ে আমাকে দেখে ভোট দিবেন। আমি আপনাদের আস্থার প্রতিদান দিবো ইনশাআল্লাহ। তরুণ, যুবক, বয়স্ক সবাই আমার কথায় আস্থা রেখেছেন।

এদিকে বিজয়ী বিএনপির প্রার্থী মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুহাঃ নিজামুল হক নাঈম। তিনি নিজের ফেসবুকে এই অভিনন্দন জানান। মুহাঃ নিজামুল হক নাঈম বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)র কেন্দ্রীয় মহাসচিব। তিনি প্রথমবারের মতো ভোলা-৩ আসন থেকে নির্বাচনে অংশ নেন।
মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ পেয়েছেন ১,৪৫,৯৯০ ভোট। মুহাঃ নিজামুল হক নাঈম পেয়েছেন ৫৭,৩৫১ ভোট।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...