অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বিএনপির নিরস্কুশ বিজয় সারা দেশের মতো দৌলতখানে দোয়া অনুষ্ঠিত

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:১৫

remove_red_eye

২৩৬

কাজী জামাল, দৌলতখান থেকে :  জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করায় এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়েছে।

শুক্রবার বাদ জুমা ভোলার দৌলতখানের উত্তর  মাথায় মারকাজ জামে মসজিদে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠানে জুমার নামাজের আগে বক্তব্য দেন,  দ্বিতীয় বারের মতো সংসদ  নির্বাচনে বিজয়ী ভোলা-২ আসনের সাবেক এমপি মো. হাফিজ ইব্রাহিম। তিনি মসজিদে মুসল্লিদের উদ্দেশে বলেন, নির্বাচনে বিএনপির বিজয়ে কোনো আনন্দ উৎসব বা বিজয় মিছিল করার কর্মসূচি নেই। তিনি বলেন, তারেক রহমান সবার কাছে দোয়া চেয়েছেন। যাতে তিনি দেশের উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করতে পারেন। 
তিনি  বলেন আপনারা ধানের শীষ প্রতীকে আমাকে বিজয় করেছেন এই জন্য  আমি আপনাদের কাছে চীর কৃতজ্ঞ। তবে আমার অনুরোধ  আপনারা কোন বিচার  শালিষ নামে কোন চাঁদা বাজি করবেন না, কারো জমি জমা অন্যায়ভাবে জোরপূর্বক দখল করবেন না, আমার প্রতিপক্ষ লোকদেরকে কোন  অশ্লীল  গাল মন্দ বা কোন খারাপ আচরণ করবেন না, এই ধরনের  কোন সংবাদ  আমার কানে আসলে আমি প্রসাশনকে বলে দিব আইন গত ব্যবস্থা নেওয়ার জন্য। আমি সবার ভোটে বিজয়  হয়েছি।
এ সময়ে হাফিজ ইব্রাহিমের একমাত্র  উত্তর সরী ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ, উপজেলা বিএনপির রাজনৈতিক সমন্বয়ক মো. আকবর হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া, সাধারণ সম্পাদক শাজাহান সাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বসির, সাধারণ সম্পাদক গোলাম আযম পলিন উপস্থিত ছিলেন। মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান দোয়া মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে মুসল্লিরা দেশ ও জাতির কল্যাণ, তারেক রহমানের সুস্থতা এবং বেগম খালেদা জিয়া ও প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করা হয়।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...