অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাশনে সন্তানদের অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:১০

remove_red_eye

২২২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : চরফ্যাশনের আব্দুল্লাহপুরে অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে ওই নারী চরফ্যাশন থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ জানায়, অভিযোগ রেকর্ড করা হয়েছে। তদন্ত চলছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  

গত ১৩ ফেব্রুয়ারি শুক্রবার রাতে চরফ্যাশন থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, গৃহবধূর স্বামী চট্টগ্রাম থাকেন।  ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার গভীর রাতে প্রতিবেশী করিম, হানিফ ও নাজমুল নামের তিন যুবক ওই নারীর ঘরে প্রবেশ করে গৃহবধূর হাতপা ও মুখ বেধে ফেলে। তারপর আলমারি ভেঙে  চার লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে। পরে বাচ্চাদেরকে অস্ত্রের মুখে পাশের রুমে আটকে রেখে গৃহবধূকে তিনজন মিলে পাশবিক নির্যাতন করে। 

এদিকে অভিযুক্ত করিম সাংবাদিকদের জানান, ওই গৃহবধূর পরিবারের সাথে জমির বিরোধ রয়েছে। টাকা ও স্বর্ণালঙ্কার লুট কিংবা ধর্ষণের অভিযোগ সত্য নয়। 
চরফ্যাশন থানার ওসি জাহাঙ্গির বাদশা জানান, ধর্ষণের অভিযোগ থানায় রেকর্ড করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান আছে। 

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...