অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় মাসব্যাপী ঈদ আনন্দ বাজার উদ্বোধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:২৫

remove_red_eye

১৯৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : গ্রামবাংলা অন্যতম ঐতিহ্য মেলা। বিভিন্ন উৎসবে নানা আয়োজনে অনুষ্ঠিত হয় এই মেলা। কিন্তু কালের আবর্তে সেই মেলা এখন অনেকটাই বিলুপ্তপ্রায়। গ্রাম বাংলার বিলুপ্তপ্রায় সেই মেলা পুনরুদ্ধারে এবার ভোলায় আয়োজন করা হয়েছে মাসব্যাপী ঈদ আনন্দ বাজার ও মেলা।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে ভোলা শহরের যুগীরঘোলস্থ পুরাতন বাস টার্মিনালে এ মেলার উদ্বোধন করা হয়েছে।
ভোলা বাস মালিক সমিতির আয়োজনে ও মেসার্স আনন্দ ইভেন্ট ম্যানেজমেন্টের তত্ত্বাবধানে এ মেলার উদ্বোধন করেন ভোলা জেলা বিএনপির সদস্য সচিব মোঃ রাইসুল আলম, যুগ্ম আহবায়ক ও ভোলা বাস মালিক সমিতির সম্পাদক ফজলুল কাদের বাচ্চু মোল্লা। এ সময় আরও উপস্থিত ছিলেন ভোলা বাস মালিক সমিতির সভাপতি এনামুল হক, ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাছির আলম চৌধুরী রবিন, বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রিপন হাজী, মেসার্স আনন্দ ইভেন্ট ম্যানেজম্যান্টের ব্যবস্থাপনা পরিচালক মাহাবুব রহমান প্রমূখ।

মেলা মানেই কেনাকাটার মহা সমারোহ। ঈদ এবং পহেলা বৈশাখকে সামনে রেখে এ মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। মেলার উদ্ধোধনী দিনেই ব্যপক সাড়া পড়েছে ক্রেতা ও দর্শনার্থীদের। মেলায় সুলভ মূল্যে প্রসাধনী, রেডিমেট কাপড় ও খেলনা সামগ্রীসহ অন্তত ৩০টি স্টল বসছে। আত্যাধুনিক সামগ্রী, বিনোদনের রাইডস ও খাবারের দোকান থাকায় ঈদ আনন্দ বাজার জমে উঠবে বলে মনে করছেন আয়োজকরা।

মোঃ ইয়ামিন

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

আরও...