ইসতিয়াক আহমেদ
প্রকাশিত: ৮ই সেপ্টেম্বর ২০২০ দুপুর ০১:০৩
১১৮৫
ইসতিয়াক আহমেদ : বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামালের মা বীরমাতা মালেকা বেগম হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। আজ মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিটে তিনি ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মৌটুপি গ্রামের নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনি, শ্বাসকষ্ট ও রক্তশূন্যতাজনিত রোগে ভুগছিলেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।
গত কয়েকদিন আগে তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় বীরমাতাকে সেনাবাহিনীর সহযোগিতায় গত ২০ আগস্ট ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করানো হয়। সেখানেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। পরে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। এরপর গত ৩ সেপ্টেম্বর তাকে পুনরায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকেও তাকে বাড়িতে নিয়ে আসা হয়। পরে আজ মঙ্গলবার সকালে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
আজ বাদ আসর আলীনগর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ঈদগাঁও মাঠে মরহুমের নামাজে যানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী
পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী
তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক