অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় মালচিং পেপার ব্যবহারে টেকসই সবজি চাষে উদ্যোক্তাদের প্রশিক্ষণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৮

remove_red_eye

১৬৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : টেকসই কৃষি উন্নয়ন ও উদ্যোক্তা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ভোলায় মালচিং পেপার ব্যবহার করে ফসল চাষ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর বাস্তবায়নে ২০২৫–২০২৬ অর্থবছর থেকে স্পেসাল প্রোগ্রাম ডেভেলপমেন্ট (কৃষি)-এর আওতায় উদ্যোক্তা পর্যায়ে বিভিন্ন টেকসই উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোলা সদর উপজেলার রতনপুর ইউনিয়নের কন্টাকটার বাড়ির দরজা বাজার সংলগ্ন এলাকায় উদ্যোক্তা পর্যায়ে ফসলখাতের আওতায় “মালচিং পেপার ব্যবহার করে ফসল চাষ” বিষয়ক এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
 
প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. শামীম আহমেদ এবং উপজেলা কৃষি কর্মকর্তার কৃষিবিদ মো. কামরুল হাসান। প্রশিক্ষণ সঞ্চালনায় ছিলেন জিজেইউএস এর কৃষি কর্মকর্তা মো. মুরাদ হোসেন চৌধুরী। এ সময় জিজেইউএস এর স্পেসাল প্রোগ্রাম ডেভেলপমেন্ট এর ফোকাল পারসন ডা. অরুণ কুমার সিনহাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
প্রশিক্ষণে মালচিং পেপারের উপকারিতা, মৌসুমভিত্তিক ব্যবহার পদ্ধতি, জমি ও মাটি প্রস্তুতির কৌশল, মালচিং প্রয়োগের সঠিক নিয়ম এবং জৈব বালাইনাশক ব্যবহারের পদ্ধতি সম্পর্কে উদ্যোক্তাদের তাত্ত্বিক ও ব্যবহারিকভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষকরা জানান, মালচিং পেপার ব্যবহারে মাটির আর্দ্রতা সংরক্ষণ, আগাছা দমন, উৎপাদন খরচ কমানো এবং ফসলের গুণগত মান বৃদ্ধি সম্ভব।

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...