বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৮ই সেপ্টেম্বর ২০২০ রাত ১১:১৪
১৩৯২
বাংলার কন্ঠ প্রতিবেদক : বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মাতার মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন, ভোলা- ১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। তিনি ভিডিও এক বার্তায় শোক প্রকাশ করে সমবেদনা জানিয়ে বলেন, বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল ভোলার গর্বিত সন্তান। সারা দেশে ৭ জন বীর শ্রেষ্ঠর মধ্যে মোস্তফা কামাল ছিলো অন্যতম। তিনি ভোলার কৃতি সন্তান। তিনি বীরমাতাকে নিজের মায়ের মতো ভক্তি করতেন। তার সাথে দেখা করতে গেলে আমাকে আদর করে বুকে টেনে নিতেন। তোফায়েল আহমেদ আরও বলেন, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের স্মৃতির প্রতি গভীর শ্রদ্মা জানান। মোস্তফা কামালের নামে কটি কলেজ প্রতিষ্ঠা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী সেই কলেজকে এমপিও ভূক্তি করে দিয়েছেন।
অপর দিকে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মাতার মৃত্যুতে আরো শোক প্রকাশ করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুল মমিন টুলু, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান মো: ইউনুস, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার
,ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহামুদ,সাবেক ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, সাবেক সদর উপজেলা কমান্ডার অহিদুর রহমান, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান,সাধারন সম্পাদক অমিতাভ অপু, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক হামিদুর রহমান হাসিব, যুগ্ন আহবায়ক কামরুল ইসলাম,মো: তানজিল,সদস্য সচিব আদিল হোসেন তপু ,সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক আরিফ হোসেন সোহাগ প্রমুখ।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত