বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ই ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:২১
১৭৮
বাংলার কণ্ঠ প্রতিবেদক : নির্বাচনে বিপুল সমর্থনে থাকা সত্বেও শেষ মুহুর্তে দলের চেয়ারম্যানের সিদ্ধান্তে ও নির্দেশে ভোলা-১ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়া জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীরকে টেকনোক্রেট মন্ত্রী করার দাবি জানিয়েছেন আওয়ামী সরকারের বিরুদ্ধে গণতন্ত্র উদ্ধার আন্দোলনে নিহত জেলার বিএনপি দলীয় ২০ শহীদ পরিবার।
সোমবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শহীদ পরিবারের পক্ষে শহীদ মোঃ খোকনের ভাতিজা মোঃ আসিফ রহমান লিখিত বক্তব্য তুলে ধরেন। এরা জানান, গেল বছরের ২ নভেম্বর দলীয় সিদ্ধান্তে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীরকে ভোলা-১ আসনে দলীয় মনোনয়ন দেয়া হয়। নির্বাচনী মাঠ গোছানো শেষ করে প্রচারনার তুঙ্গে থাকা গোলাম নবী আলমগীরকে শেষ পর্যন্ত দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ ও অনুরোধে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে হয়েছে। একই সঙ্গে দলের সকল পর্যায়ের নেতাকর্মী নিয়ে দলের জোট প্রার্থী বাংলাদেশ জাতীয় পার্টি ( বেজিপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থের গরুর গাড়ী প্রতীকে প্রচারনা করেন তিনি। আর এ কারনেই বিপুল ভোটে জয় লাভ করেন পার্থ।
দলের দুর্দিনে মাঠে থাকা , ত্যাগী কর্মীদের পাশে থাকা ত্যাগী নেতা গোলাম নবী আলমগীরকে মূল্যায়ন করার দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা। শহীদ পরিবারের মধ্যে ছিলেন, ২০২২ সালের ৩১ জুলাই বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি পালনকালে পুলিশের গুলিতে নিহত হওয়া জেলা ছাত্রদল সভাপতি শহীদ নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড নেতা শহীদ আব্দুর রহমানের স্ত্রী খাদিজা বেগম, ২০০১ সালে নিহত আবু’র ভাই মোঃ জাহাঙ্গীর, একই সালে সদর রোর্ডে গুলিতে নিহত শহীদ মিজানের ভাই মোঃ শামিম, কাবিল মসজিদ এলাকায় গুলিতে নিহত অনোয়ারের ভাই মোঃ কামাল, যুগিরঘোল এলাকায় কুপিয়ে হত্যা করা হয় আলমগীরকে। আগারপোল এলাকায় হত্যা করা হয়ে ছিল ফিরোজকে।
চরসামাইয়া এলাকায় হামলায় নিহত হন ইউপি সদস্য ইলিয়াস, রাজাপৃুরে হত্যা করা হয় মোঃ বিএনপি নেতা মোঃ দুলালকে। সর্বশেষ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তেনে শুভেচ্ছা জানাতে ঢাকায় যাওয়ার মুখে কুপিয়ে হত্যা করা হয় সিফাতকে। এই সব শহীদ পরিবারের স্বজনরা তাদের দাবি জানান গোলাম নবী আলমগীকে মন্ত্রী করার জন্য। সিফাতের বাবা বিএনপি নেতা মোঃ আলাউদ্দিন জানান, গোলাম নবী আলমগীর মন্ত্রী হলে শহীদ পরিবারের দাবি পূরণ হবে। তাদের পরিবারের পাশে আলমগীর হাজি সব সময় থাকেন।
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক