অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ত্যাগী নেতা গোলাম নবী আলমগীরকে মন্ত্রী করার দাবি জানান ২০ শহীদ পরিবার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:২১

remove_red_eye

২১৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  নির্বাচনে বিপুল সমর্থনে থাকা সত্বেও  শেষ মুহুর্তে দলের চেয়ারম্যানের সিদ্ধান্তে ও নির্দেশে ভোলা-১ আসনে  মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়া জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীরকে   টেকনোক্রেট মন্ত্রী করার দাবি জানিয়েছেন আওয়ামী সরকারের বিরুদ্ধে গণতন্ত্র উদ্ধার আন্দোলনে নিহত জেলার বিএনপি দলীয় ২০ শহীদ পরিবার।

সোমবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শহীদ পরিবারের পক্ষে শহীদ মোঃ খোকনের ভাতিজা মোঃ আসিফ রহমান লিখিত বক্তব্য তুলে ধরেন। এরা জানান, গেল বছরের ২ নভেম্বর দলীয় সিদ্ধান্তে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীরকে ভোলা-১ আসনে দলীয় মনোনয়ন দেয়া হয়। নির্বাচনী মাঠ গোছানো শেষ করে প্রচারনার তুঙ্গে থাকা গোলাম নবী আলমগীরকে শেষ পর্যন্ত দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ ও অনুরোধে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে হয়েছে। একই সঙ্গে দলের সকল পর্যায়ের নেতাকর্মী নিয়ে দলের জোট প্রার্থী বাংলাদেশ জাতীয় পার্টি ( বেজিপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থের গরুর গাড়ী প্রতীকে প্রচারনা করেন তিনি। আর এ কারনেই বিপুল ভোটে জয় লাভ করেন পার্থ।

দলের দুর্দিনে মাঠে থাকা , ত্যাগী কর্মীদের পাশে থাকা ত্যাগী নেতা গোলাম নবী আলমগীরকে মূল্যায়ন করার দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা। শহীদ পরিবারের মধ্যে ছিলেন, ২০২২ সালের ৩১ জুলাই বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি পালনকালে পুলিশের গুলিতে নিহত হওয়া  জেলা ছাত্রদল সভাপতি শহীদ নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড নেতা শহীদ আব্দুর রহমানের স্ত্রী খাদিজা বেগম, ২০০১ সালে নিহত আবু’র ভাই মোঃ জাহাঙ্গীর, একই সালে সদর রোর্ডে গুলিতে নিহত শহীদ মিজানের ভাই মোঃ শামিম, কাবিল মসজিদ এলাকায় গুলিতে নিহত অনোয়ারের ভাই মোঃ কামাল, যুগিরঘোল এলাকায় কুপিয়ে হত্যা করা হয় আলমগীরকে। আগারপোল এলাকায় হত্যা করা হয়ে ছিল ফিরোজকে।

চরসামাইয়া এলাকায় হামলায় নিহত হন ইউপি সদস্য ইলিয়াস, রাজাপৃুরে হত্যা করা হয় মোঃ বিএনপি নেতা মোঃ দুলালকে। সর্বশেষ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তেনে শুভেচ্ছা জানাতে ঢাকায় যাওয়ার মুখে কুপিয়ে হত্যা করা হয় সিফাতকে। এই সব শহীদ পরিবারের স্বজনরা তাদের দাবি জানান গোলাম নবী আলমগীকে মন্ত্রী করার জন্য। সিফাতের বাবা বিএনপি নেতা মোঃ আলাউদ্দিন জানান, গোলাম নবী আলমগীর মন্ত্রী হলে শহীদ পরিবারের দাবি পূরণ হবে। তাদের পরিবারের পাশে আলমগীর হাজি সব সময় থাকেন। 

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...