বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ই ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:২৩
২১৯
এইচ আর সুমন : ভোলায় জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষে প্যাকেটজাত খাদ্যপণ্যের মোড়কের উপরে ফ্রন্ট-অপ প্যাকেজ লেভেলিং এ সতর্কতামূলক তথ্যবলি তুলে ধরে সরকারি প্রবিধানমালা দ্রুত সংষ্কারের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা "মাই রাইট" এর প্রধান নির্বাহী মোঃ শেখ ফরিদ এর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল ভোলা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তারা সাথে সাক্ষাৎ করেন। এসময় তারা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তার মাধ্যমে বাংলাদেশ খাদ্য নিরাপদ এর চেয়ারম্যান বরাবর একটি স্মারক লিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে, দিন দিন প্যাকেটজাত খাদ্যপণ্য সাথে বোতলজাত পানি ক্রেতাদের কাছে সহজলভ্য হয়ে উঠেছে। তবে অধিকাংশ খাদ্যপণ্যের প্যাকেটের উপর ভিতরে থাকা খাদ্য ও এর উপাদান বিষয়ে কোন সতর্কতামূলক লেখা থাকে না। সরকার এ বিষয়ে একটি প্রবিধিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়ায় এবং তাতে মতামত দেওয়ার সুযোগ দেওয়ায় সরকার এবং সংশ্লিষ্টদেরকে ধন্যবাদ জানানো হয়।
এসময় মাই রাইট এর প্রধান নির্বাহী পরিচালক শেখ ফরিদ বলেন, দেশে দিনদিন মড়কজাত খাদ্যপণ্যের চাহিদা বাড়ছে। কিন্তু সেই সাথে সাথে উৎপাদন, বাজারজাত করণ এবং ভোক্তা পর্যায়ে সচেতনতা বাড়েনি। এতে জনস্বাস্থ্য সুরক্ষা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ছে। তাই ভোক্তাদের সচেতন করার জন্য মোড়কের উপরে বিশেষ সতর্কতামূলক তথ্য থাকা উচিৎ।
স্মারকলিপি প্রদানের সময় শেখ ফরিদ এর সাথে ছিলেন, কমিউনিস্ট পার্টির ভোলা জেলা সভাপতি মোবাশ্বীর উল্লাহ চৌধুরী, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন ভোলা জেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক জুন্নু রায়হান, বিশিষ্ট সমাজ সেবক সাহিত্যিক কামরুল আহসান হিরণ এবং দৈনিক বাংলার কণ্ঠ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এইচ আর সুমন প্রমূখ।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত