অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দৌলতখানে বসতঘর ভাংচুর তিন নারীকে পিটিয়ে আহত

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৯ই সেপ্টেম্বর ২০২০ রাত ১০:২৫

remove_red_eye

৮০৮

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বসতঘর ভাংচুর ও তিন নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আলী মাস্টার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন,রানু বেগম (৬৫) কুলসুম (২০) ও নাজমা (৩৮)। তারা বর্তমানে দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় ভুক্তভোগী কামাল বাদী হয়ে দৌলতখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে থানার উপ-পরিদর্শক(এসআই) বাবুল ঘটনাস্থল পরিদর্শন করেন।

এবিষয়ে কামালের স্ত্রী আছমা বেগম জানান, দীর্ঘ দশবছর যাবৎ আমাদের ক্রয়কৃত যায়গায় বসতঘর উত্তোলন করে বসবাস করে আসছি। একমাস ধরে প্রতিপক্ষ মাইনুর ও তার ভাই দিন ইসলাম গংদের সাথে আমাদের দখলীয় জায়গা ও বসতঘর নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠকও হয়েছে। ঘটনার দিন বুধবার মাইনুর ও তার ভাই দিন ইসলামসহ ১০/১৫ জন মিলে আমাদের বসতঘর ভাংচুর এবং আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে করে আমাদের পরিবারের  রানু বেগম, কুলসুম ও নাজমা গুরুত্বর আহত হয়। তারা বর্তমানে দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অন্যদিকে অভিযুক্ত মাইনুর জমি ও বসতঘর তার নিজের দাবী করে বলেন, আমরা কাউকে কোন মারধর করেনি। এটা আমাদের জমি ও ঘর। কামাল ও তার স্ত্রী আছমা আমাদের যায়গায় থাকছে। তবে বসতঘর ভাংচুরের বিষয় জানতে চাইলে তিনি নিশ্চুপ ছিলেন।

দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান জানান, এঘটনায় কামাল বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। আভিযোগের পর পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...