অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলার চরপাতায় ইয়াবার চালানসহ গ্রেফতার-১

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৭:০৯

remove_red_eye

১৮৩

মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযান

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলার চরপাতা এলাকা থেকে ইয়াবার চালানসহ  মোঃ মহিউদ্দিন নামে এক ব্যক্তিকে  গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের অপারেশন টিম। মহিউদ্দিনের বিরুদ্ধে এলাকায় মাদক বিক্রি, চাঁদাবাজি, জমিদখলসহ নানা অভিযোগ রয়েছে বলেও জানান স্থানীয়রা।

সোমবার মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক হামিনুর রশিদ জানান, আটক মহিউদ্দিন ইয়াবা ব্যবসায় জড়িত। ইয়াবার চালানসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। ওই দপ্তরের এসআই তরিকুল ইসলাম জানান, তার নেতৃত্বে ৭ সদস্যের টিম  রোববার ওই এলাকায় অভিযানে নামেন। এ সময় চরপাতা ইউনিয়নের লেজপাতা কেরানীবাজার বেপারী বাড়ি থেকে মহিউদ্দিনকে আটক করা হয়। ওই এলাকায় মাদক বিক্রির জমজমাট আসর বসে এমন সংবাদে তাদের টিম অভিযান চালায়। আটক মহিউদ্দিনের বিরুদ্ধে দৌলতখান থানায় মামলা দেয়া হয়। আসামী দেহ ও তার ঘর তল্লাশী করা হয়।

প্রথমে আসামীর প্যান্টের পকেটে পলিব্যাগ যুক্ত অ্যামিফিটামিনযুক্ত মাদক ইয়াবার ৩শ পিচ পাওয়া যায়। অভিযোগ রয়েছে মহিউদ্দিন বিক্রয়ের জন্য মাদকের চালান তার ঘরে সংরক্ষণ করে। পরে তা অল্প অল্প করে বাইরে নিয়ে নির্দিষ্ট ব্যক্তিদের কাছে বিক্রি করে থাকে। পরে তার বাড়িতে তল্লাশি করে অপারেশন টিম সদস্যরা। স্থানীয়রা জানান, মহিউদ্দিনের একটি গ্রুপ রয়েছে। যারা ওই ব্যবসায় জড়িত। অপারেশন অফিসার জানান, ওই এলাকায় তাদেও অভিযান অব্যাহত থাকবে।  চক্রের সব সদস্যকে আটক করা হবে। 

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...