অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

দৌলতখানে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৭:১১

remove_red_eye

২০২

বাংলার কন্ঠ ডেস্ক : ভোলার দৌলতখান উপজেলায় বসতঘর  থেকে রুমা (৩৫) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। 
নিহত রুমা বেগম উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাশেম মাস্টারের মেয়ে এবং একই গ্রামের লোকমানের স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, রুমা বেগমের মরদেহ ঝুলন্ত অবস্থান উদ্ধার করে তার শ্বশুর বাড়ির লোকজন স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনরা অভিযোগ করে বলেন,রুমার স্বামী লোকমান তার স্ত্রী ও সন্তানদের ঠিকমতো ভরনপোষন দিতেন না এবং প্রায়ই  স্ত্রীকে মারধর ও শারীরিক নির্যাতন করতেন। স্বামী লোকমান তাকে মেরে ফেলেছে,আমরা বিচার চাই।
এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সিকদার জানান,খবর পেয়ে হাসপাতালে পুলিশ গিয়েছে, এবং মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। নিহতের পরিবারের অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...