অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সভা অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৭:১৬

remove_red_eye

২৬০

বাংলার কন্ঠ ডেস্ক : ভোলা জেলায় বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখা ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন, কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), ভোলা জেলা শাখা এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ভোলার আয়োজনে অনুষ্ঠিত সভায় সাংবাদিক মো. সোলায়মান সঞ্চালনা করেন।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ভোলা ডা. শামীম রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার, ভোলা মোহাম্মদ শহিদুল্লাহ কাওছার, সিভিল সার্জন, ভোলা ডা. মুঃ মনিরুল ইসলাম এবং সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব), জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয়ের মো. শাহ শোয়াইব মিয়া, আজকের ভোলার সম্পাদক শওকাত হোসেন প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ভোলা মো. বেলাল হোসেন।
মতবিনিময় সভায় বক্তারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, বাজারে সুস্থ প্রতিযোগিতা নিশ্চিতকরণ, ভেজাল ও নিম্নমানের খাদ্যদ্রব্য প্রতিরোধ, নিয়মিত বাজার মনিটরিং জোরদার এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা পর্বে অংশ নেন তরকারি ব্যবসায়ী ইসমাইল, চাউল ব্যবসায়ী মো. ফয়সাল, ফল ব্যবসায়ী শফিক, ক্রেতা মোশাররফ হোসেন অমি ও মো. বিল্লাল হোসেন। তারা বাজারের বর্তমান পরিস্থিতি তুলে ধরে প্রশাসনের নিয়মিত তদারকি জোরদারের আহ্বান জানান।
জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রশাসনের তদারকি কার্যক্রম আরও জোরদার করা হবে। তিনি ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান জানান এবং বাজারে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন।
সভায় উপস্থিত ছিলেন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), ভোলা জেলা শাখা ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক শিমুল চৌধুরী, হেলাল উদ্দিন ও মনিরুল ইসলাম প্রমুখ।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...