অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলার তুলাতুলিতে নলকূপে পানির সঙ্গে গ্যাস উঠেছে ।। এলাকায় কৌতূহলী জনতার ভিড়

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৭:১৯

remove_red_eye

২৬৪

বাংলার কন্ঠ ডেস্ক : ভোলার তুলাতুলিতে গভীর নলকূপ বসাতে গিয়ে পানির সঙ্গে গ্যাস বের হওয়ার ঘটনা ঘটেছে।

রবিবার ( ২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টায় সরেজমিন গিয়ে এমন চিত্র দেখা যায়। বিষয়টি জানাজানি হলে এলাকায় কৌতূহলী জনতার ভিড় জমে।

জানা যায়, ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি বাজার সংলগ্ন মেঘনা পাড় এলাকার বাসিন্দা জেবল হক মাঝি পারিবারিক ব্যবহারের জন্য একটি গভীর নলকূপ স্থাপন করেন। রবিবার বিকেলে ঠিকাদারের শ্রমিকরা চুক্তি অনুযায়ী প্রায় ৭০ ফুট পাইপ বসিয়ে পানি উত্তোলনের চেষ্টা করে। কিন্তু পানি না উঠে পাইপের ভেতর থেকে গ্যাসের মতো শব্দ বের হতে থাকে। পরে কল চাপলে গ্যাস বের হতে দেখা যায় এবং গ্যাস লাইট দিয়ে আগুন জ্বালালে তা জ্বলে ওঠে। এতে ধারণা করা হচ্ছে, পানির সঙ্গে গ্যাস নির্গত হচ্ছে।

বাড়ির মালিক জেবল হক মাঝি বলেন, পরিবারের ব্যবহারের জন্য নলকূপ বসাই। কিন্তু পানি না উঠে গ্যাস বের হতে থাকে। কল চাপলে গ্যাস বের হয়, আর আগুন ধরালে জ্বলে ওঠে।
তার ছেলে নবি জানান, শ্রমিকরা যখন পাইপ বসাচ্ছিল তখনই অস্বাভাবিক শব্দ পাই। পরে পরীক্ষা করে দেখি কল চাপলে গ্যাস বের হচ্ছে। গ্যাস লাইট দিয়ে আগুন দিলে জ্বলে ওঠে।
নবির স্ত্রী বলেন, এমন ঘটনা আগে কখনও দেখিনি। এলাকার মানুষ ভিড় করে দেখতে আসছে।

প্রত্যক্ষদর্শী এলাকাবাসী সাহেব আলী বলেন, খবর পেয়ে গিয়ে দেখি কল চাপলে গ্যাস বের হচ্ছে। লাইট দিয়ে আগুন দিলে জ্বলে ওঠে। এমন দৃশ্য এই এলাকায় আগে দেখিনি।
আরেক প্রত্যক্ষদর্শী জানায়, শুরুতে মনে হয়েছিল পাইপে সমস্যা হয়েছে। পরে বুঝি গ্যাস বের হচ্ছে। আগুন দিলে তা জ্বলে ওঠে দেখে সবাই বিস্মিত হয়।
এ ঘটনা ছড়িয়ে পড়লে মেঘনা পাড়ের বাসিন্দারা ভিড় করে তা দেখতে আসে। স্থানীয়দের ধারণা, জেলার অন্যান্য এলাকার মতো এখানেও গ্যাসের সম্ভাবনা থাকতে পারে।

উল্লেখ্য, শাহাবাজপুর গ্যাস ক্ষেত্র-এর নয়টি কূপের মধ্যে তিনটি ভোলা সদর উপজেলার ইলিশা ও ভেদুরিয়া ইউনিয়নে অবস্থিত, যা জেলার উত্তর ও পশ্চিম অংশে। তবে ধনিয়া ইউনিয়নের তুলাতুলি গ্রাম জেলার পূর্বপাশে মেঘনা নদীর তীরে অবস্থিত। এ এলাকায় এর আগে এমনভাবে গ্যাস নির্গমনের ঘটনা শোনা যায়নি।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের দাবি জানিয়েছে স্থানীয়রা।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...