অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিনে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ৩ আসামী গ্রেফতার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৩৪

remove_red_eye

২৩৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার তজুমদ্দিন উপজেলায় এক প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে (২৪ ফেব্রুয়ারি) তজুমদ্দিন থানায় এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, অটোরিকশা চালক মো. রাকিব ও তার দুই সহযোগী মো. জুয়েল এবং আল আমিন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইব্রাহীম জানান, গত রবিবার (২২ ফেব্রুয়ারি) রাতে তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধর্মীয় অনুষ্ঠান কীর্তন থেকে বাড়ি ফেরার পথে ওই নারীকে জোরপূর্বক অটোরিকশায় তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে তজুমুদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে তজুমদ্দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
ঘটনার পরপরই পুলিশ ও গোয়েন্দা বিভাগের (ডিবি) একাধিক দল যৌথভাবে অভিযান চালায়। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে রাতেই মামলার প্রধান আসামি মো. রাকিবসহ তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মামলায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...