অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১০

remove_red_eye

২০৯

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় ৩ কেজি গাঁজাসহ মো. ইউনুস হাওলাদার নামে (৪৮) এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানা পুলিশ। 
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার দুপুরে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাদাপুল এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ইউনুস হাওলাদার পটুয়াখালী জেলার রাঙাবালী উপজেলার ছোট বাইশদিয়া এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. জিল্লুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ইউনুস হাওলাদারকে আটক করেন। আটকের পর তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। এরপর বুধবার সকালে মাদক ব্যবসায়ী ইউনুস হাওলাদারকে আদালতে পাঠানো হয়েছে।
ওসি আরো বলেন, ভোলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারের দিক-নির্দেশনায় লালমোহন থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...