অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে হা-মীমের সাফল্য

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১২

remove_red_eye

২০৮

আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহন উপজেলায় জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্য দেখিয়েছে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। বুধবার দুপুরে প্রকাশিত অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছে। একই সঙ্গে সর্বোচ্চ ২১টি বৃত্তি লাভ করে উপজেলায় সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
জানা গেছে, লালমোহন উপজেলায় ট্যালেন্টপুল কোটায় মোট ১৯টি বৃত্তি ছিল। এর মধ্যে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ৭টি ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে। এছাড়া সাধারণ কোটায় নির্ধারিত ৪০টি বৃত্তির মধ্যে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ১৪টি বৃত্তি লাভ করেছে। এমন অসাধারণ ফলাফলে অভিভাবক ও শিক্ষকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। 
এ বিষয়ে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, এই অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। শিক্ষার্থীদের পরিশ্রম, শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও আমরা সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবো।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...