চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২৩
১০১
টিউবওয়েলে পানি না উঠায় দুর্ভোগে লাখো মানুষ
এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন : সাব মার্সিবল পাম্পের কারণে বিশুদ্ধ পানির স্তর নেমে যাওয়ায় চরফ্যাশন উপজেলা জুড়ে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ভূগর্ভস্থ বিশুদ্ধ পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে টিউবওয়েলগুলো অকেজো হয়ে পড়েছে। বাধ্য হয়ে পুকুর, খাল ও ডোবা থেকে পানি সংগ্রহ করছেন চরফ্যাশনের বাসিন্দারা। এতে সুপেয় পানির সংকটে ভোগান্তির শিকার
হচ্ছে লাখো মানুষ। ঘরে ঘরে দেখা দিয়েছে অজু গোসল ও খাবার পানির সংকট। মসজিদে পানি না থাকার কারণে অজুতে বিঘ্ন ঘটছে। পুকুরের পানিতে ময়লা থাকায় এ পানি ব্যবহারে দেখা দিয়েছে নানা রোগ।
ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে শিশুরা। চরফ্যাশন উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চরফ্যাশন পৌরসভাসহ ২১টি ইউনিয়নে সরকারি উদ্যোগে ১২ হাজার গভীর নলকুপ স্থাপন করা হয়েছে। এছাড়া ব্যক্তি মালিকানায় রয়েছে লক্ষাধিক গভীর নলকূপ। এর মধ্যে ৯ হাজার ৮৫১টি সচল ও সরকারি অর্থায়নে নির্মিত প্রায় ২ হাজার ৫০০ নলকূপ অকেজো আছে। এসবের পাশাপাশি ব্যক্তি মালিকানা প্রায় ৫০ হাজারের বেশি নলকূপে পানি উঠছে না।
জানা গেছে, হাজারিগঞ্জ,জাহানপুর, রসুলপুর ও এওয়াজপুর নজরুলনগরসহ জিন্নাগড় ইউনিয়নের ইরি ও বোরো ধানের ফসল এবং তরমুজ চাষাবাদে শতশত সাব মার্সিবল টিউবওয়েল বা পাম্প স্থাপন করায় উপজেলা জুড়ে সুপেয় পানির সঙ্কট দেখা দিয়েছে। চরফ্যাশন পৌর ৪নং ওয়ার্ডের বাসিন্দা আরিফুর রহমান বলেন,মসজিদের ওজুখানায় পানি ছিল না, তাই ওজু করতে না পেরে অনেক মুসল্লি নামাজ আদায় করতে পারেনি। আসলামপুর ইউনিয়নের বাসিন্দা দিদারুল ইসলাম বলেন, দীর্ঘবছর ধরে টিউবওয়েল থেকে পানি
ব্যবহার করছি। সাব মার্সিবল পাম্পে দিনরাত পানি সেচ দেয়ায় টিউবওয়েলে পানি উঠছে না। পুরো এলাকাতে দু চারটি টিউবওয়েলে পানি উঠছে। এওয়াজপুর ইউনিয়নের ইরি ও বোরো ধানের সেচ প্রজেক্টের ম্যানেজার শাজাহান জানান, কৃষি আবাদের স্বার্থে আমরা সাব মার্সিবল টিউবওয়েল স্থাপন করেছি। এই সাব মার্সিবলের জন্য কৃষকরা সেচ দিতে পারছে। খাল জলাশয় না থাকায় পুরো উপজেলায় শতশত সাব মার্সিবল পাম্প স্থাপন করা হয়েছে। প্রশাসন আমাদের বাঁধা দেয়নি তাই স্থাপন করেছি। চরফ্যাশন ৩নং ওয়ার্ডের বাসিন্দা রিশাদ রহমান বলেন,সংশ্লিষ্ট প্রশাসন বাঁধা না দেয়ায় চরফ্যাশনের প্রতিটি কৃষক ধান আবাদে সেচের জন্য গভীর সাব মার্সিবল টিউবওয়েল স্থাপন করায় এখন বাসাবাড়িতে পানি পাওয়া যাচ্ছে না। এসব কৃষকরা অবৈধভাবে পল্লী বিদ্যুতের মাঠকর্মীদের ম্যানেজ করে বিদ্যুৎ ব্যবহার করে সাব মার্সিবলগুলো চালাচ্ছে। অথচ উপজেলা প্রশাসন বা জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী কামাল হোসেন ও বিএডিসি সেচ প্রকল্পের প্রকৌশলী আরিফ হোসেন কোনো ব্যবস্থা নিচ্ছেনা। চরফ্যাশন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী কামাল
হোসেন বলেন, গত কয়েক বছর ধরে এখানে শুষ্ক মৌসুমে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাচ্ছে। ফলে গভীর নলকূপগুলোতে শুষ্ক মৌসুমে পানি উঠছে না। প্রতি বছর পানির স্তর দুই ফুট নিচে নেমে যাচ্ছে। পাশাপাশি মানবসৃষ্ট সেচ কাজে ব্যবহার করা নলকূপের কারণে পানির স্তর নিচে নেমেছে। সাব মার্সিবলের বিষয়টি আমি খতিয়ে দেখবো।
এ ব্যাপারে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন চরফ্যাশন উপজেলা সহকারী প্রকৌশলী আরিফ হোসেন বলেন,কৃষকরা সেচ কমিটি থেকে কোনোরকম অনুমোদন না নিয়েই এসব সাব মার্সিবল টিউবওয়েল স্থাপন করেছে। খালের পানির যে সেচ স্কিম রয়েছে তা ব্যবহার করছেনা। এছাড়াও আমাদের জনবল সঙ্কট থাকায় আমরা কাজ করতে পারছিনা। আর কেউ সাব মার্সিবল টিউবওয়েল ব্যবহারে বিদ্যুৎ অনুমোদন নিতে আসলে আমি অনুমোদন দিচ্ছিনা। পল্লী বিদ্যুতের চরফ্যাশন শাখার এজিএম আল মামুন বলেন, অবৈধ বিদ্যুৎ সংযোগের মাধ্যমে যেসকল সাব মার্সিবল টিউবওয়েল বা পাম্প ব্যবহার করছে আমরা খবর পেলে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। সকলকে অবৈধ সাব মার্সিবল বা পাম্প ব্যবহারকারীদের তথ্য দিয়ে সহায়তা করার আহবান জানান এ কর্মকর্তা।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা লোকমান হোসেন এ বিষয়টি ভূতত্ব বিশেষজ্ঞরা ভালো জানবেন কি কারণে পানির স্তর কমেছে। তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বিভাগের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলার পরামর্শ দেন।
তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী
চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন
জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী
সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার
আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী
ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু
ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক