অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে ৬ পা বিশিষ্ট বাছুরের জন্ম

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:২২

remove_red_eye

২৫৪

আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহনে ছয় পা বিশিষ্ট একটি বাছুরের জন্ম হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চরউমেদ গ্রামের ডা: আজাহার উদ্দীন রোডের পূর্ব মাথা সংলগ্ন সৌদি আরব প্রবাসী মো: মনিরের বাড়িতে ওই বাছুরটির জন্ম হয়।
জন্মের পর দেখা যায়, বাছুরটির স্বাভাবিক চারটি পা থাকলেও ঘাড়ের কাছ থেকে পিঠের দিকে অতিরিক্ত দু’টি পা রয়েছে।
চিকিৎসক জানিয়েছেন, সদ্য জন্ম নেয়া গরুর বাছুরটির  যেহেতু স্বাভাবিক চারটি পা আছে তাতে ঘাড়ের কাছ থেকে পিঠের দিকে দু’টি পা সহ ছয়টি পা হলেও সমস্যা নেই।
বাছুরটি সুস্থ ও স্বাভাবিকভাবেই বেড়ে উঠতে পারবে।
গরুর মালিক মো: শাহাবুদ্দিন মিয়া বলেন, ‘গাভীটি ভোর রাতের দিকে একটি ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম দেয়। চারটি পা স্বাভাবিক গরুর মত থাকলেও ঘাড়ের কাছে পিঠের দিকে আরো দু’টি পা রয়েছে। এমন বিরল প্রকৃতির বাছুর জন্ম দেয়ায় প্রথমে আতঙ্কিত হয়ে পড়ি। পরে চিকিৎসক জানান, ছয় পা হওয়াতে বাছুরের বেড়ে উঠতে কোনো সমস্যা হবে না। আলহামদুলিল্লাহ, বাছুরটি সুস্থ আছে। স্বাভাবিকভাবে চলাফেরা করছে।’
এদিকে, ছয় পা বিশিষ্ট বাছুরের জম্ম হওয়ার খবর চারদিকে ছড়িয়ে পড়লে বাছুরটি এক নজর দেখার জন্য উৎসুক জনতা ভীড় করছেন গরুর মালিকের বাড়িতে।
লালমোহন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভেটেরিনারি সার্জন) ডা: মো: গোলাম মোস্তফা বলেন, ‘এমন ঘটনা খুবই বিরল। এটা সচরাচর ঘটে না। তবে আশা করা যাচ্ছে, ছয় পা হলেও বাছুরটির কোনো সমস্যা হবে না। বাছুরটি কিছুটা বড় হলে অতিরিক্ত দু’টি পা অপারেশনের মাধ্যমে অপসারণ করা যেতে পারে।’

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...