অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলার মসজিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:২৩

remove_red_eye

১৫৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বারো লাখ কৃষকের প্রায় দেড় হাজার কোটি টাকার কৃষিঋণ মওকুফ করায় কৃষিবান্ধব সরকারপ্রধান প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় ভোলার মসজিদগুলোতে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার দুপুরে ভোলা জেলার উত্তর ভোলার ইলিশা ও রাজাপুর ইউনিয়নের  জুম্মা মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় কৃষক, মুসল্লি ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পশ্চিম কালুপুর জামে মসজিদে
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা আব্দুল বারি। তিনি দেশ, জাতি ও কৃষকের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন (কেন্দ্রীয় কমিটি)-এর সভাপতি শাহাবুদ্দিন ফরাজি। তিনি বলেন, কৃষকদের আর্থিক সংকট লাঘবে কৃষিঋণ মওকুফের এ উদ্যোগ একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এর ফলে প্রান্তিক কৃষকরা নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবেন এবং দেশের খাদ্য উৎপাদন আরও বৃদ্ধি পাবে।
বক্তারা আরও বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে—এই প্রত্যয়ে সরকার কৃষকদের পাশে রয়েছে। কৃষির উন্নয়ন ছাড়া টেকসই অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়।
এছাড়াও সংগঠনের উদ্যোগে দেশের বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় অনুরূপ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজকরা আশা প্রকাশ করেন, কৃষিবান্ধব নীতিমালা অব্যাহত থাকলে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন আরও বেগবান হবে।

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

আরও...