অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

বোরহানউদ্দিনে ডাকাতি মামলার ৪ আসামী গ্রেপ্তার

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:২৭

remove_red_eye

১৮১

আদালতে দুই আসামির জবানবন্দি
 
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা জেলার বোরহানউদ্দিন থানা পুলিশের বিশেষ অভিযানে একটি চাঞ্চল্যকর ডাকাতি মামলার রহস্য উদঘাটন হয়েছে। এ ঘটনায় চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দুইজন বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।
পুলিশ সূত্র জানায়, ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার)-এর দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইব্রাহিমের সার্বিক তত্ত্বাবধানে বোরহানউদ্দিন থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ ভোরে উপজেলার কাচিয়া ইউনিয়নের চকঢোষ এলাকায় একটি দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটে। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সাহার নেতৃত্বে ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিশেষ অভিযান চালিয়ে চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ আরিফ (২২) ও মোঃ রহিম (২২)। তাদের বোরহানউদ্দিন থানাধীন ৮ নম্বর ওয়ার্ডের পদ্মমনসা এলাকা থেকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির মালামাল ক্রয়ের অভিযোগে অপর দুই আসামি মোঃ মাসুদ আলম (৪০) ও মোঃ কামাল উদ্দিন (৪৫)-কে থানাধীন কুঞ্জেরহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফুতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে গ্রেপ্তার আসামি মোঃ আরিফ ও মোঃ রহিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...