অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ফ্যামিলি কার্ডের জন্য ১০০ টাকা করে দাবি, ভিডিও ভাইরাল


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৩৩

remove_red_eye

২৫৯

বাংলার কন্ঠ ডেস্ক : ভোলায় ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করার নামে কয়েকজন নারীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে পরিষদের নারী উদ্যোক্তার বিরুদ্ধে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
ভোলার চরফ্যাশন উপজেলার চর কলমি ইউনিয়নে এ ঘটনা ঘটে। অভিযুক্ত নারী সুরমা বেগম চর কলমি ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা।
স্থানীয় মো. সজিব ও মো. রায়হান জানান, চর কলমি ইউনিয়নের কয়েকজন নারী ইউনিয়ন পরিষদে আসেন। তারা উদ্যোক্তা সুরমা বেগমের কাছে ফ্যামিলি কার্ডের বিষয়ে জানতে চান। এসময় ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে সুরমা বেগম তাদের কাছে ১০০ টাকা করে দাবি করেন। কিন্তু তাদের ফ্যামিলি কার্ড করে দিতে পারেননি তিনি। কারণ চর কলমি ইউনিয়নটি ফ্যামিলি কার্ডের আওতায় নেই। পরে ভুক্তভোগী নারীরা তাদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত চান।
এ বিষয়ে নারী উদ্যোক্তা সুরমা বেগম জানান, তিনি তাদের আবেদন করিয়ে দেবেন বলে পারিশ্রমিক বাবদ ১০০ টাকা করে নিয়েছেন। কিন্তু পরে সেটা তিনি ফেরত দিয়ে দিয়েছেন। তিনি দাবি করেন, পরিশ্রম করে টাকা নিলে দোষের কিছু নয়।
চর কলমি ইউনিয়ন পরিষদের প্রশাসক খলিলুর রহমান বলেন, বিষয়টি তিনি স্থানীয়দের কাছে শুনে সুরমা বেগমের কাছে জানতে চাইলে তিনি তার অপরাধের জন্য ক্ষমা চেয়েছেন।
তিনি আরও জানান, চর কলমি ইউনিয়ন পরিষদের নারী উদ্যোক্তা সুরমা বেগমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছেন। আশা করা যায়, সুরমা বেগমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 





মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

আরও...