অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩


মনপুরায় ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট আলাউদ্দিন হত্যার মূল ঘাতকদের গ্রেফতারের দাবী


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই সেপ্টেম্বর ২০২০ রাত ১২:১৯

remove_red_eye

৮৭৩


   

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাবসায়ী আলাউদ্দিন হত্যার এক বছর পেরিয়ে গেলেও  চাঞ্চল্যকর মামলার  মূল ঘাতক চিহ্নিত হয়নি এমনকি প্রকৃত আসামীদের গ্রেফতার পর্যন্ত হয়নি।  উল্টো প্রকৃত ঘটনা ধামাচাপ দিয়ে নিহতের স্ত্রী ও ৪ অবুঝ শিশু সন্তানদের বাড়ি থেকে উচ্ছেদ করার চেষ্টা করা হচ্ছে। এমনকি নিহতের মেঝ শিশু সন্তাককে অপহরনের চেষ্টা করা হয়। এমন পরিস্থিতিতে ভীত সন্ত্রস্থ অসহায় পরিবারটি তাদের জীবনের নিরাপত্তা ও প্রকৃত আসামীদের গ্রেফতারসহ দ্রæত বিচারের দাবী জানিয়ে  বৃহস্পতিবার দুপুরে ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে।
 
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ তুলে ধরেন আলাউদ্দিন মোল্লার স্ত্রী শাহনাজ আক্তার রিতু ।  শিশু সন্তান নিয়ে অভিযোগ তুলে ধরে এ সময় কান্নায় ভেঙে পড়েন শাহনাজ। তিনি বলেন, গত বছরের ৬ অক্টোবর ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে আলাউদ্দিনকে  রাতে গলা কেটে হত্যা করা হয়। স্বামী হত্যা মামলার বাদি তার হওয়ার কথা ছিল। কিন্তু তাকে না জানিয়ে বাদি হয়েছেন আলাউদ্দিনের ভাই মোঃ জাফর। আলাউদ্দিন কম্পিউটার চালাতে পারতেন না। তাই তার লাখ লাখ টাকার লেন দেন পোষ্টিং দিতেন পাশ^বর্তী বাড়ির মাদ্রাসা শিক্ষক শামিম মাস্টার। ওই শামিম মাস্টার জানতেন আলাউদ্দিনের সকল টাকার হিসাব।  ঘটনার রাতে আলাউদ্দিনের গলায় ছুরিকাঘাত করার পর আলাউদ্দিন বাড়ির দিকে ছুটে আসেন। তাকে হাসপাতালে মটর সাইকেল যোগে নেয়ার পথে পুনরায় হত্যা নিশ্চিত করা হয়। ওই সময় শামিম মাস্টার কোথায় ছিলেন । তার ভূমিকা কি ছিল।  এমন নানা প্রশ্ন তুলে ওই হত্যার নেপথ্যে  শামীম মাষটারের তার হাত ছিলো বলে অভিযেগ করেন। অথচ প্রথম থেকে নিজেকে আড়াল করে মামলা অন্যদিকে নেয়ার চেস্টা চালায় এরা। সঠিক তদন্ত হলে অনেক রহস্য বের হবে উল্লেখ করে সংবাদ সম্মেলনে শাহনাজ আরো অভিযোগ করেন আলাউদ্দিন ডাচবাংলাসহ, বিভিন্ন ব্যবসা ছিল। তিনি আরো অভিযোগ করেন, তাদের ব্যবসা প্রতিষ্ঠান এজেন্ট ব্যাংকে ওই দিন ৬০ /৭০ লাখ টাকা ছিল। কাগজের কাটুন ভর্তি এই সব টাকা হাতিয়ে নেন দেবর জামালসহ শামিম মাস্টাররা। এই সব টাকার হিসাব চাওয়ায় শ্বশুর , দেবর ও শামিম মাস্টার তাকে বাড়ি থেকে উৎখাত করতে ওই বাড়ি বিক্রি করার চেস্টা চালায়। উপায়ন্ত না পেয়ে মনপুরা উপজেলা চেয়ারম্যানের কাছে হিসাবের জন্য লিখিত আবেদন করি।  উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে  ৪ ইউপি চেয়ারম্যানসহ একটি টিম কয়েক দফা  তদন্তে  আলাউদ্দিনের রেখে যাওয়া কোটি টাকার হিসেবে নয়ছয় ও লোপাট করার প্রমান পেয়েছেন। যার লিখিত প্রতিবেদন তুলে ধরেন শাহানাজ আক্তার। শাহনাজ অভিযোগ করেন, তিনি যাতে স্বামী হত্যার বিচার না চান এবং সম্পত্তির ভাগ না চান, এ জন্য তার ১০ বছর বয়সী মেঝ মেয়েকে  দুই দফা অপহরণ করা হয়। পরে ফেরত দিয়ে যায়।  বার বার ভয়ভীতি দেখানো হচ্ছে। এ অবস্থায় শাহনাজ আক্তার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান। স্বামীর হত্যার বিচার পাওয়ার বিষয় যেমনি অনিশ্চিত তেমনি সন্তানদের অধিকার ও ভবিষ্যতও অনিশ্চিত হয়ে পড়েছেন শাহনাজ আক্তার। অপর দিকে  আলাউদ্দিনের স্ত্রী শাহনাজ আক্তার রিতু বাদী হয়ে স্বামীর হত্যা নিয়ে গত ৩ সেপ্টেম্বর  মনপুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে দশজনকে আসামী করে পৃথক একটি মামলা করেন। ওই মামলায় শ্বশুর মজিবল হক মোল্লা, দেবর জামাল, জাফর, মহসিন, মাইনুদ্দিন, সামসুদ্দিন, প্রতিবেশি শামীম মাষ্টার ও পুরাতন মামলার তিন আসামী জয়নাল, আবু কালাম ও দিবাকরকে আসামী করা হয়।  অন্যদিকে মনপুরা থানায় প্রথম দায়ের করা মামলায় ১ জন ছাড়া সকল আসামী জামিনে বের হয়ে তাদের হয়রানি করছে বলেও অভিযোগ রয়েছে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, শাহনাজের ৪ সন্তান ও শাহানাজের পিতা আবুল কাশেম, ভাই আবুল কালাম।





লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...