অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় সুফী সাহেব হুজুরের স্মরণে বিবা'র দোয়া ও ইফতার সামগ্রী বিতরণ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা মার্চ ২০২৬ দুপুর ১২:০৩

remove_red_eye

১৪৮

বাংলার কন্ঠ ডেস্ক : ভোলায় সূফী সাহেব হুজুরের জন্ম ও ওফাৎ বার্ষিকী পালিত হয়েছে। বিবার মানবতার দুয়ারের আয়োজনে শুক্রবার (২৭ ফেব্রুযারি) সকাল ১০ টায় নিজস্ব কার্যালয় ড্রিম গার্ডেনে এ উপলক্ষে আলেমদের মিলনমেলায় পরিনত হয়।

আধ্যাত্মিকতা আর মানবতার এক অনন্য মেলবন্ধন দেখা গেল ভোলার এই আয়োজনে। ভোলার পীর কুতুবুল এরশাদ মোজাদ্দেদে জামান মুহামম্দীয়া তরিকার ইমাম হযরত মৌঃ সুফী হাবিবুর রহমান (রহঃ)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনার জন্য একত্রিত হন বিভিন্ন দরবারের ওলিপ্রেমীরা। 

অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ভোলার পীর সাহেবের খাদেম হাফেজ মুফতি মাওলানা আব্দুল্লাহ আল জাবেরী এবং পাতাবুনিয়া পীর সাহেব হযরত মাওলানা হাবিবুল্লাহ। বক্তারা মরহুম সুফী হাবিবুর রহমান (রহঃ)-এর দ্বীনি খিদমতের স্মৃতিচারণ করেন। এছাড়া বক্তব্য রাখেন ছারছিনা দরবারের খাদেম মাওলানা ফকরুদ্দিন, মাওলানা মহিউদ্দিন সহ বিশিষ্ট আলেমগণ। তারা ইসলামের সঠিক পথ প্রদর্শনে ওলি-আউলিয়াদের ভূমিকার কথা তুলে ধরেন।দুধল দরবারের খাদেম মাওলানা জাহাঙ্গিরের আবেগময মিলাদ কাসিদার সুরে সকলেই চোঁখের পানি ছেড়ে দেয়।

কেবল ধর্মীয় ব্যক্তিত্বরাই নন, এই মিলনমেলায় অংশ নেন ডা. হাসান তারেক যিনি বিবার মানবতার দুয়ারে কয়েকবার ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে অসহ্যদের দন্ত সেবা দিয়েছেন। বক্তব্য রাখেন ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা বিশিষ্ট সমাজ সেবক ইয়ারুল আলম লিটন। এলডিপির ভোলা সভাপতি সাংবাদিক বশির আহমেদ, আব্দুস সহিদ তালুকদার ইউনানী মেডিকেলের অধ্যক্ষ রাজিউর রহমান, মোস্তফা কামাল প্রমুখ। সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী ব্যক্তিবর্গের পাশাপাশি বিভিন্ন মসজিদের ইমামগন উপস্থিত ছিলেন। তবে এই আয়োজন কেবল আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। রমজানের কষ্ট লাঘবে দুস্থদের হাতে তুলে দেওয়া হয় ইফতার সামগ্রী।

বিবার মানবতার দুয়ারের প্রতিষ্ঠাতা পরিচালক মনিরুল ইসলাম মনির বলেন, আমার নানা সূফী সাহেব হুজুরের জন্ম ও মৃত্যু ১৮ ফেব্রুয়ারি এবং আমার মায়ের জন্ম ও মৃত্যু এই ফেব্রুয়ারিতেই। আমরা চাই হযরত সুফী হাবিবুর রহমান (রহঃ)-এর আদর্শকে ধারণ করে আর্তমানবতার সেবা করতে। বিবা’র মানবতার দুয়ার সবসময় অসহায় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

অনুষ্ঠান আলোচনার শেষে দরুদ মিলাদ ও কেয়ামের পর অশ্রুসিক্ত মোনাজাতে মরহুমের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। এক আবেগঘন পরিবেশে শেষ হয় বিবা’র মানবতার দুয়ারের এই মহতী উদ্যোগ।

মোঃ ইয়ামিন

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

আরও...