মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ১১ই সেপ্টেম্বর ২০২০ রাত ১০:০৭
৮৩৬
মনপুরা প্রতিনিধি : ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় খালার বাড়িতে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন ১৫ বছরের এক কিশোরী। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে। তারা হচ্ছে শাকিব (১৮), করিম (১৯), জোবায়ের (১৮),শামীম (১৯)। তাদের সবার বাড়ি উপজেলার মনপুরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে।
ধর্ষিতা কিশোরীর আতœীয় স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, গত ঈদুল আযহার সময় ঢাকা থেকে মনপুরায় খালার বাড়িতে বেড়াতে আসেন ১৫ বছরের এক কিশোরী। তার পর থেকে কিশোরী মনপুরা তার খারার বাড়িতেই ছিলেন। গত ৭ সেপ্টেম্বর সোমবার রাত ১০ টায় কিশোরী খালুর বাড়ি থেকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বরে হয়। ওই সময় আগ থেকে উৎপেতে থাকা শাকিব, শামিম, জোবায়ের, করিম ও রুবেল কিশোরীর মুখ চেপে মোটরসাইকেল যোগে তুলে নিয়ে যায় মনপুরা মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ৪ তলা ভবনের দোতলায়। সেখানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে কিশোরীকে। পরে ফের মোটরসাইকেলযোগে হাত, পা ও মুখ বেঁধে নিয়ে যায় মনপুরা মাধ্যমিক বিদ্যালয়ের ভবনে। সেখানে নিয়ে ফের ধর্ষণ সহ পাশবিক নির্যাতন চালানো হয়। ভোর হওয়ার সাথে আটককৃত তিন আসামী ও পলাতক দুই আসামী ওই কিশোরীকে হাত, পা বাঁধা অবস্থায় রেখে চলে যায়। পরে স্থানীয়রা এসে উদ্ধার করে।
তবে ধর্ষণের ঘটনাটি প্রথমে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হয়। পরে বৃহস্পতিবার পুলিশ জানতে পারলে ধর্ষিত কিশোরীকে পুলিশি হেফাজতে নিয়ে এসে ধর্ষনের সাথে জড়িত আসামীদের ধরতে রাতভর অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করে। তবে এই ঘটনায় জড়িত ও মামলার আসামী দুইজন পলাতক রয়েছে।
এ ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন জানান, সোমবার কিশোরীকে তুলে নিয়ে কয়েকজন মিলে ধর্ষন করা হয়। তবে বৃহস্পতিবার পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করে। শুক্রবার বিকালে শামীম নামে আরো ১ যুবককে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে মনপুরা থানায় ৫ জনকে আসামী করে মামলা কয়েছে। মামলার পলাতক অপর ১ আসামী ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া শনিবার সকালে ধর্ষিতা কিশোরীরর মেডিকেল পরীক্ষার জন্য ভোলা সদরের ২৫০ শয্যার জেনারেফ হাসপাতালে পাঠানো হবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত