অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ভোলায় বাজার মনিটরিং অভিযান

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা মার্চ ২০২৬ সকাল ১১:৩৮

remove_red_eye

২৮৫

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় চলতি রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন।
রবিবার (০১ মার্চ ২০২৬) ভোলা সদরের নতুন বাজার, চক বাজার ও কিচেন মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়।
ভোলা জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে ভোগ্যপণ্যের মুদি দোকান, কাপড়ের দোকান, ফলের দোকান এবং কাঁচা বাজারে তদারকি করা হয়। এসময় ব্যবসায়ীদের মূল্যতালিকা প্রদর্শন, ট্রেড লাইসেন্স ও মার্কেটিং লাইসেন্স গ্রহণ/নবায়ন এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়ের বিষয়ে উৎসাহিত ও সতর্ক করা হয়।
অভিযানকালে ওজনে কারচুপি এবং মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২ জন ব্যবসায়ীকে সর্বমোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ক্রেতাদের সঠিক ওজনে এবং সুলভ মূল্যে পণ্য ক্রয়ের বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়।
জেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের বাজার মনিটরিং অভিযান অব্যাহত থাকবে এবং ন্যায্যমূল্য নিশ্চিতকরণে সকলের সহযোগিতা কামনা করা হচ্ছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...