বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৪ঠা মার্চ ২০২৬ দুপুর ১২:৫৪
১৮৩
বাংলার কন্ঠ প্রতিবেদক : উপকূলীয় জনগোষ্ঠীর কল্যাণে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। “তারুণ্যের উৎসব ২০২৬” শীর্ষক এ কার্যক্রমের অংশ হিসেবে ভোলার কোষ্টগার্ড
ভোলা জেলার সীমান্তবর্তী এলাকা বরিশালের মেহেন্দিগঞ্জে একটি মেডিক্যাল ক্যাম্প আয়োজন করে।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় নিয়মিতভাবে মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ভোলার ব্যবস্থাপনায় মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ৭ নম্বর চরফেনুয়া এলাকায় মেডিক্যাল ক্যাম্পটি পরিচালিত হয়। এতে তিন শতাধিক অসহায়, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করা হয়।
মেডিক্যাল ক্যাম্পের পাশাপাশি মাদক ও মানব পাচার রোধে সচেতনতামূলক আলোচনা, প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা এবং নিপা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়। এসব কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, কিশোর-তরুণসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী
পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী
তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক