বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৫ই মার্চ ২০২৬ সকাল ০৯:৫৭
২৫৫
বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় স্থাপিত প্রদর্শনী প্লটের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ২০২৫–২০২৬ অর্থবছরে বাস্তবায়নাধীন এ কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (৪ মার্চ) ভোলা কৃষি বিভাগের আয়োজনে দক্ষিণ ভেদুরিয়া এলাকার মজিবর হাওলাদারের বাড়ির উঠানে এই মাঠ দিবস পালন করা হয়।
মাঠ দিবস অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসানের সভাপতিত্বে
প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের অতিরিক্ত পরিচালক (উপসচিব) মো. রওশন আলম। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলার উপপরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক এবং জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. শামীম আহমেদ।
এসময় অনুষ্ঠানে বক্তারা বলেন, চরের অনাবাদি ও কম ব্যবহৃত জমি পরিকল্পিতভাবে কাজে লাগাতে পারলে তরমুজসহ উচ্চমূল্যের ফসল চাষে কৃষকদের আয় উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণ কার্যক্রম মাঠপর্যায়ে পৌঁছে দেওয়া গেলে কৃষি খাত আরও গতিশীল ও লাভজনক হবে বলে তারা মত প্রকাশ করেন।
কৃষি কর্মকর্তারা জানান, মাঠ দিবসের মাধ্যমে কৃষকদের কাছে প্রযুক্তি হস্তান্তর সহজ হয় এবং সফল চাষাবাদের অভিজ্ঞতা দ্রুত ছড়িয়ে দেওয়া সম্ভব হয়।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সদর উপজেলার দক্ষিণ ভেদুরিয়া এলাকায় চরের কৃষকদের নিয়ে তরমুজের প্রদর্শনী প্লট স্থাপন করা হয়েছে। এ প্রদর্শনীর মাধ্যমে আধুনিক পদ্ধতিতে তরমুজ চাষ, রোগবালাই ব্যবস্থাপনা এবং ফলন বৃদ্ধির কৌশল তুলে ধরা হয়। আয়োজকদের দাবি, উন্নত জাত ও সঠিক পরিচর্যার কারণে এ প্লটে ফলন সন্তোষজনক হয়েছে।
উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে জানানো হয়, চলতি অর্থবছরে উপজেলার বিভিন্ন এলাকায় আরও কয়েকটি প্রদর্শনী প্লট স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে কৃষকদের আগ্রহ বাড়বে এবং উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত