অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলার সঙ্গীত গুরু দক্ষিণা রঞ্জন মজুমদারের ২৯তম প্রয়াণ দিবস আজ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই মার্চ ২০২৬ দুপুর ১২:৪৭

remove_red_eye

৪৮৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বিশিষ্ট সঙ্গীত গুরু ও আইনজীবী অ্যাডভোকেট দক্ষিণা রঞ্জন মজুমদারের ২৯তম প্রয়াণ দিবস আজ ৫ মার্চ।

১৯৯৭ সালের এই দিনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ছিলেন একাধারে শিক্ষক, আইনজীবী, সংগঠক, গায়ক, সঙ্গীতগুরু ও গীতিকার। দক্ষিণা রঞ্জন মজুমদারের জন্ম ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুগোলকপুর গ্রামে। তবে তাঁর শৈশব ও স্কুলজীবন কেটেছে ভোলা শহরে। উচ্চশিক্ষার জন্য তিনি ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এ ভর্তি হন। কিন্তু ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ছাত্র আন্দোলনে সম্পৃক্ত হয়ে পড়েন। সে সময় ভোলার শিল্প-সংস্কৃতি অঙ্গনের সঙ্গে তিনি নিবিড়ভাবে যুক্ত হন।

বিশেষ করে সঙ্গীতশিল্পী হিসেবে তাঁর দক্ষতা ব্যাপকভাবে পরিচিতি পায়। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি মুক্তিযোদ্ধাদের সহযোগিতায় ভোলার বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে গান পরিবেশন করে তহবিল সংগ্রহ করেন। পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ না করলেও তিনি ভোলা সরকারি কলেজ থেকে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। নব্বইয়ের দশকে তিনি আইন পেশায় যুক্ত হন। এর আগে তিনি ভোলা টাউন মাধ্যমিক বিদ্যালয় (বাংলা স্কুল)-এ শিক্ষকতা করেন এবং একজন জনপ্রিয় শিক্ষক হিসেবে সুনাম অর্জন করেন। তিনি ভোলা জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক এবং স্বরলিপি সংসদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি উদীচী শিল্পী গোষ্ঠী ও দ্বীপাঞ্চল সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। সাংস্কৃতিক অঙ্গনে তাঁর অবদানের জন্য তিনি ভোলার অন্যতম সঙ্গীতগুরু হিসেবে পরিচিতি লাভ করেন। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনেও সাংস্কৃতিক কর্মীদের সংগঠিত করতে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সঙ্গীতচর্চা ও আইন পেশায় সমানভাবে সক্রিয় ছিলেন। সাংস্কৃতিমনা এই মানুষটি তাঁর সন্তানদেরও সঙ্গীতচর্চায় উদ্বুদ্ধ করেন। বড় মেয়ে ইলা মজুমদার ও অনামিকা মজুমদার সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হন। ছেলে ভাস্কর মজুমদার গড়ে ওঠেন একজন দক্ষ তবলাবাদক হিসেবে। অনামিকা মজুমদার দীর্ঘদিন বরিশাল বেতারের নিয়মিত শিল্পী ছিলেন। তিনি জেলা শিল্পকলা একাডেমিতে উচ্চাঙ্গ সঙ্গীতের প্রশিক্ষক এবং জেলা শিশু একাডেমিতে সঙ্গীত প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। অন্যদিকে ভাস্কর মজুমদার বর্তমানে জেলার অন্যতম তবলাবাদক হিসেবে কাজ করে যাচ্ছেন। কর্মজীবনের পাশাপাশি তিনি জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমিতে তবলা প্রশিক্ষক হিসেবে যুক্ত আছেন। দক্ষিণা রঞ্জন মজুমদারের প্রয়াণ দিবস উপলক্ষে পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার শান্তি কামনা করা হয়েছে। ভোলার সাংস্কৃতিক অঙ্গনে তাঁর অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...