অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩


ভোলার শাহবাজপুর গ্যাসক্ষেত্র ঘিরে সম্ভাবনার নতুন দিগন্ত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:১৭

remove_red_eye

২১৮

জুন্নু রায়হান : ভোলার শাহবাজপুর গ্যাসক্ষেত্রকে ঘিরে নতুন করে সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে গ্যাস উত্তোলন ও বিদ্যুৎ উৎপাদন চললেও জাতীয় গ্রিডে পূর্ণাঙ্গ সংযোগ এবং আবাসিক ও বাণিজ্যিক গ্যাস সরবরাহ এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, চলমান অনুসন্ধান ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে ভোলা দেশের জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
ভোলার বোরহানউদ্দিন উপজেলার শাহবাজপুর এলাকায় অবস্থিত শাহবাজপুর গ্যাসক্ষেত্র ১৯৯৪-১৯৯৫ সালে আবিষ্কৃত হয়। বর্তমানে এই ক্ষেত্র পরিচালনা করছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এখানে একাধিক কূপ থেকে নিয়মিত গ্যাস উত্তোলন হচ্ছে এবং নতুন কূপ খননের কার্যক্রমও চলমান রয়েছে। এছাড়া ভোলায় ইলিশা ও ভোলা নর্থ এলাকায় নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কারের ফলে সম্ভাবনার পরিধি আরও বিস্তৃত হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, ভোলা অঞ্চলে উল্লেখযোগ্য পরিমাণ প্রাকৃতিক গ্যাস মজুদ রয়েছে, যা জাতীয় জ্বালানি নিরাপত্তায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে। বর্তমানে উত্তোলিত গ্যাসের একটি অংশ স্থানীয় গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে ব্যবহার করা হচ্ছে। বোরহানউদ্দিন উপজেলায় ২১০ এবং ২২৫ মেগাওয়াটের দুটি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ জেলায় ৯০ থেকে ১০০ মেগাওয়াট চাহিদা মিটিয়ে বাকি বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এ ছাড়া প্রিয়ন্তি ব্রিকফিল্ড, সেলটেক সিরামিক এবং কাজী ফার্মস নামের তিনটি বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানে গ্যাস ব্যবহার করা হচ্ছে। এর বাইরে জেলা শহরে প্রায় দুই হাজার পরিবারকে আবাসিক সংযোগ দেওয়া হয়েছে। এর বাইরে ভোলায় প্রাপ্ত বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস মূলত অলস পড়ে আছে। তবে বিগত কয়েক বছর ধরে দেশের বড় বড় শিল্পকারখানার মালিকরা ভোলায় গ্যাস ভিক্তিক কলকারখানা গড়ে তোলার আগ্রহ দেখিয়েছে। অনেকে জমিও কিনেছে শিল্পকারখানা গড়ে তোলার জন্য। রাজনৈতিক অস্থিরতায় এখনো সেগুলো আলোর মুখ দেখেনি।
সংশ্লিষ্ট মহল জানিয়েছে, ভোলার গ্যাসকে মূল ভূখণ্ডের জাতীয় পাইপ লাইন নেটওয়ার্কে যুক্ত করতে সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) সম্পন্ন হয়েছে এবং বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। সরকার ইতোমধ্যে নতুন কূপ খনন, উন্নত রিগ সংগ্রহ এবং গ্যাস উত্তোলন বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করেছে। পরিকল্পনা বাস্তবায়িত হলে ভোলায় শিল্পায়ন, কর্মসংস্থান ও আঞ্চলিক অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। 
জ্বালানি বিশেষজ্ঞদের মতে, বর্তমানে যেহেতু গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসেছে তাই ভোলার গ্যাস সম্পদকে জাতীয় পর্যায়ে কার্যকরভাবে কাজে লাগাতে দ্রুত অবকাঠামো উন্নয়ন ও নীতিগত সমন্বয় জরুরি। অন্যথায় সম্ভাবনাময় এই সম্পদ দীর্ঘদিন অব্যবহৃত থেকে যাবে। ভোলার শাহবাজপুর গ্যাসক্ষেত্র এখন শুধু একটি জ্বালানি উৎস নয়, বরং দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক অগ্রযাত্রার অন্যতম ভিত্তি হয়ে উঠতে পারে - এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।





শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...