বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৭ই মার্চ ২০২৬ দুপুর ১২:৪৭
২২৩
বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলা বোরহানউদ্দিনে শুক্রবার থানা পুলিশের অভিযানে ০৫ (পাঁচ) টি গাঁজা গাছ ও ২৫০ (দুইশত পঞ্চাশ) গ্রাম গাঁজা সহ জুলহাসান ওরফে জুলহাস(৫০) নামের১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ওই সময় তার কাছে গাঁজা বিক্রির নগদ ৫ হাজার ৫০০ (পাঁচ হাজার পাঁচশত) টাকা পাওয়া যায়।
জুলহাসান ওরফে জুলহাস বড়মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাজির কাঁচারী বাড়ীর মৃত কয়ছর হাওলাদারের ছেলে।
বোরহানউদ্দিন থানা-পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে বোরহানউদ্দিন থানার এসআই মো. আবু জাফর খান ফোর্সসহ উপজেলার
বড়মানিকা ইউনিয়নের সাজির কাঁচারী বাড়ীর জুলহাসান ওরফে জুলহাস এর বসতঘরে
অভিযান চালায়। ওই সময় মাদক ব্যবসায়ী জুলহাসান ওরফে জুলহাসকে ২৫০ (দ্ইুশত
পঞ্চাশ) গ্রাম গাঁজা এবং গাঁজা বিক্রির নগদ ৫হাজার ৫০০ (পাঁচ হাজার পাঁচশত) টাকা’সহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে জুলহাসের দেয়া তথ্যমতে মানিকার হাঁট বাজার মসজিদের সামনে জুলহাসান ওরফে জুলহাসের রবি শস্য ক্ষেত থেকে তার লাগানো ০৫ (পাঁচ)টি গাঁজা গাছ জব্দ করা হয়।
বোরহানউদ্দিন থানার ওসি মনিরুজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) এর নির্দেশনায় মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত