অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১৯শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ দ্য সেইল’র উদ্বোধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই মার্চ ২০২৬ দুপুর ১২:৫৩

remove_red_eye

১২৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বরিশালে জিজেইউএস অতিথি টুরিজম সার্ভিসের বিলাসবহুল ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মে) সকালে বরিশাল শহরের ৩০ গোডাউন সংলগ্ন জেটি ঘাট থেকে আনুষ্ঠানিকভাবে এ রিভার ক্রুজের যাত্রা শুরু হয়। ক্রুজটির উদ্বোধন করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর উপব্যবস্থাপনা পরিচালক ড. আকন্দ মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশালের উপপরিচালক কৃষিবিদ মোসাম্মৎ মরিয়ম এবং বরিশাল প্রাণিসম্পদ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা সুশান্ত দাশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)’র নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। ক্রুজ ও ট্যুরিজম প্যাকেজ সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)’র অতিরিক্ত পরিচালক ডা. মো. খলিলুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)’র পরিচালক (মাইক্রোফিন্যান্স) মো. কামাল হাসান।
অনুষ্ঠানের প্যানেল আলোচনায় অংশ নেন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর সভাপতি রোমান ইমতিয়াজ তুষার, পিকেএসএফের ভ্যালু চেইন প্রযেক্ট ম্যানেজার ডা. ইরফান আলী, সেন্ট বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক জাহাঙ্গীর হোসেন, জেলা চেম্বার অব কমার্সের প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিশিষ্টজনেরা।
বক্তারা বলেন, নদী-নালা ও খালে ঘেরা বরিশালের প্রাকৃতিক সৌন্দর্য দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা এই উদ্যোগকে স্বাগত জানান এবং পরিবেশের ক্ষতি না করে বিষমুক্ত খাবার পরিবেশন, পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বর্জন করে টুরিজম সার্ভিস পরিচালনার জন্য জিজেইউএস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। আয়োজকরা জানান, বরিশাল বিভাগে এ ধরনের বিলাসবহুল রিভার ক্রুজ উদ্যোগ এটিই প্রথম।

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...