অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলা থেকে পাচারের সময় ৪ ট্রাক সরকারি টিএসপি সার জব্দ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই মার্চ ২০২৬ দুপুর ০১:০০

remove_red_eye

২৩০

ট্রাক চালককে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ 
 
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা থেকে অবৈধভাবে পাচারের সময় ফেরি থেকে চারটি ট্রাকভর্তি ৭১ টন সরকারি টিএসপি সার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আরমান নামে এক ট্রাকচালককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত মধ্যরাতে ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাটে লক্ষ্মীপুরগামী পৃথক দুটি ফেরি থেকে সারবোঝাই এসব ট্রাক জব্দ করা হয়।
সরেজমিনে দেখা যায়, জব্দকৃত ট্রাকগুলোর নম্বর হলো— যশোর-ট ১১-১৪৩৩, চট্টগ্রাম মেট্রো-ট ১১-০৬৮৪, খুলনা মেট্রো-ট ১১-০৭৮৩ এবং ঢাকা মেট্রো-ট ১৪-৭৩০৫।
পুলিশ ও সার গুদাম কর্তৃপক্ষ জানায়, ভোলার সরকারি সার গুদাম থেকে বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় সরকারিভাবে সার বিতরণ করা হয়। জব্দকৃত সারগুলো বরিশাল ও বরগুনায় পাঠানোর কথা ছিল।
জানা যায়, বৃহস্পতিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুরগামী ‘সুফিয়া কামাল’ নামের ফেরি থেকে তিনটি এবং ‘কুসুমকলি’ ফেরি থেকে একটি ট্রাকসহ মোট চারটি সারবোঝাই ট্রাক আটক করা হয়। তবে তিনটি ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ভোলার সরকারি সার গুদামের ইনচার্জ মাসুদ পারভেজ বলেন, “সারগুলো গতকাল ভোলার সরকারি সার গুদাম থেকে বরিশাল ও বরগুনায় পাঠানোর জন্য ট্রাকে লোড করা হয়েছিল। গুদাম থেকে ট্রাকে সার লোড হওয়ার কাগজপত্র আমাদের কাছে রয়েছে। তবে গুদামের বাইরে যাওয়ার পর কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সে বিষয়ে আমাদের জানা নেই।”
ভোলা সদর উপজেলার ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বশির আলম বলেন, “অসাধু ব্যক্তিরা কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে ভোলা থেকে সারগুলো অন্যত্র পাচার করছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে দুইটি ফেরিতে থাকা চারটি ট্রাক থেকে মোট ৭১ টন টিএসপি সার জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। আরমান নামে এক ট্রাকচালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

আরও...