অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাশন আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি জামায়াতের, সম্পাদক বিএনপির

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই মার্চ ২০২৬ দুপুর ০২:০১

remove_red_eye

২০৭

চরফ্যাসন প্রতিনিধি : ব্যাপক উৎসাহ,উদ্দীপনা, ও আনন্দ মুখর পরিবেশের মধ্য দিয়ে চরফ্যাশন আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের সাধারণ নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) আইনজীবী সমিতি চরফ্যাশনের কার্যালয়ে বেলা ১১টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে । ভোট গ্রহণ শেষে জামায়াত পন্থী আইনজীবী এডভোকেট মুহাম্মদ রমিজ উদ্দিন ২৪  ভোট পেয়ে সভাপতি, এডভোকেট তরিকুল ইসলাম ২৬ ভোট পেয়ে সহসভাপতি ও বিএনপি পন্থী আইনজীবী এডভোকেট মো: লিটন হাওলাদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 
এ দিকে সহ-সাধারণ সম্পাদক পদে এডভোকেট মো: আশ্রাফ আলী নিরব ও ধর্ম ক্রীড়া ও পাঠাগার সম্পাদক পদে এডভোকেট মো: হারুন অর রশিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এডভোকেট মো: লিয়াকত আলী  ৩৭ ভোট ও এডভোকেট মো: মোজাম্মেল হক ৩২ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন। ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই ভোট গননা শেষে সকলের উপস্থিতিতে  চরফ্যাসন আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন এই নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন চরফ্যাশন আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ রুবায়েত ফেরদৌস। নির্বাচন কমিশনার হিসেবে সিনিয়র আইনজীবী এডভোকেট রাস বিহারী দে দায়িত্ব পালন করেন। 
চরফ্যাশন আইনজীবী সমিতির নবনির্বাচিত ৭ সদস্য বিশিষ্ট এ কমিটি আগামী এক বছরের জন্য নির্বাচিত করা হয়েছে বলে  নির্বাচন কমিশনার সাংবাদিকদের জানান।

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...