বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৮ই মার্চ ২০২৬ দুপুর ০২:০৪
১৯৮
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) ভোলা সদর মডেল থানা আকস্মিক পরিদর্শন করে থানার সার্বিক কার্যক্রম তদারকি করেছেন।
শনিবার (৭ মার্চ) সকাল ১০টায় তিনি থানায় পৌঁছালে একটি চৌকস পুলিশ দল তাকে হাউজগার্ড সালামি প্রদান করে। পরে তিনি থানার বিভিন্ন শাখার কার্যক্রম, মামলার অগ্রগতি, ডিউটি ব্যবস্থাপনা এবং সেবাগ্রহীতাদের প্রতি প্রদেয় পুলিশি সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় পুলিশ সুপার অনলাইন জিডি কার্যক্রম জোরদার করা, সিডিএমএস সঠিকভাবে পরিচালনা, ওয়ারেন্ট তামিলের হার বৃদ্ধি, দ্রুত মামলা নিষ্পত্তি এবং থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় রাখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে তিনি থানার সকল অফিসার ও ফোর্সের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। পাশাপাশি জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত), সেকেন্ড অফিসারসহ অন্যান্য কর্মকর্তা ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত